WhatsApp Image 2026-02-01 at 11.48.04 PM
Spread the love

ডিজিটাল ডেস্কঃ জুনাইদ খান একজন সুপরিচিত ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একজন গায়ক এবং অভিনেতা হিসেবে পরিচিত। জুনাইদ খান তার শৈশব থেকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন এবং তার পরিবারের চোখের জল মুছে তাদের মুখে আনন্দ আনতে অধ্যবসায়ী ছিলেন।জুনাইদ খান তার গান এবং কবিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি জনগণের সাথে ভাগ করে নেন। তার গান “জয় বাংলা” ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এই গানটি বাংলার মানুষের হৃদয় জয় করেছিল এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর একের পর এক “বাংলার গর্ব দিদি”,”বাংলার

যুবরাজ”,”বাংলা নিজের মেয়েকে চায়”,”জাগোরে জাগোরে বাংলা” এই গানগুলি নিত্যদিনের মানুষের মন ও হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং রাজ্যের মানুষকে মোহিত করে। আর এবারের বিধানসভা নির্বাচনের আগে আবার এক গান “আসছে বস” মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছে।জুনাইদ খান বর্তমানে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সম্প্রদায়ের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার নম্র স্বভাব, নিষ্পাপ চেহারা এবং দয়ালু হৃদয়ের জন্য তিনি অত্যন্ত সম্মানিত।

1 thought on “জুনাইদ খান একজন সুপরিচিত ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *