সুপার ওভারে থ্রিলার! চেন্নাই কিংসকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বেঙ্গল টাইগার্সের প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান তোলে বেঙ্গল টাইগার্স। সর্বোচ্চ ৬৫ রান করেন জয় মুখার্জি ও ৪৩ রান করেন রাহুল ও গুরুত্বপূর্ণ সময় ৪২ রানে ৫টি উইকেটও নেন। ব্যাট করতে নেমে চেন্নাই কিংসের ইনিংস ১০ উইকেটে ১৮৫ রানে থেমে যায়! ফলে সুপার ওভারে চলে যায় ম্যাচ। যদিও ব্যাটের পর বল হাতেও দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করলেন রাহুল। ৪২ রানে নেন ৫ উইকেট। স্বভাবতই তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বেঙ্গল টাইগার্স। জোড়া জয় দিয়ে এবারের সিসিএল শুরু করল বাংলার বাঘেরা। প্রথম ম্যাচে মুম্বইকে উড়িয়ে দেওয়ার পর, এবার যীশু সেনগুপ্তর দলের কাছে বধ হল চেন্নাই।

