WhatsApp Image 2026-02-26 at 7.37.48 PM
Spread the love

পথবাসী শিশুদের পুনর্বাসন দেওয়ার চলতি প্রচেষ্টার অঙ্গ হিসাবে এবং তাদের প্রথাগত শিক্ষায় ফিরে যাওয়া সম্ভব করতে, মালাবার গ্রুপ তার মাইক্রো লার্নিং সেন্টারগুলোকে (MLC) আরও কিছু রাজ্যে এবং অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। এই উদ্যোগে জোর দেওয়া হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে স্কুলছুট শিশুদের প্রাথমিক সহায়তা এবং কাঠামোগত যত্ন দেওয়ার উপর। এর উদ্দেশ্য তাদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা।

এই সম্প্রসারণের অঙ্গ হিসাবে রাজ্য ও আঞ্চলিক কোঅর্ডিনেটরদের এবং স্বেচ্ছাসেবীদের জন্য এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি এই মুহূর্তে চলছে কোঝিকোড়ের কুত্তিক্কাত্তুরে মালাবার গ্রুপ সদর দফতরে। এই কর্মসূচিতে এই ডোমেনের বিশেষজ্ঞদের এবং ফিল্ড টিমগুলোকে এক জায়গায় আনা হয়েছে MLC মডেলকে নতুন নতুন জায়গায় ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার জন্যে এবং ইতিমধ্যেই চালু সেন্টারগুলোতে কাজকর্মকে আরও কার্যকরী করার জন্যে।

মাইক্রো লার্নিং সেন্টারগুলো মালাবার গ্রুপের ফ্ল্যাগশিপ সামাজিক উদ্যোগ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড-এর অন্তর্ভুক্ত। এই উদ্যোগের উদ্দেশ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোর মধ্যে খিদে, এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চনার মোকাবিলা করা। এই কর্মসূচির মাধ্যমে পথবাসী শিশু, শ্রম দিতে বাধ্য হওয়া শিশু বা স্কুলছুট শিশুদের পুষ্টিকর খাবার, প্রাথমিক শিক্ষা দেওয়া হয় এবং প্রথাগত স্কুলে ফিরে যাওয়ার জন্য সহায়তা করা হয়। সঙ্গে থাকে পুনর্বাসন ও সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সহায়তা।

এই মুহূর্তে ১,৫৩৪ খানা মাইক্রো লার্নিং সেন্টার ১৮ খানা রাজ্য জুড়ে, ৬৪,০০০-এর বেশি শিশুর সহায়তা করছে, প্রধানত শহুরে বস্তি এলাকায়। ইউনিসেফের হিসাব অনুযায়ী, ভারতের প্রায় ২০ মিলিয়ন শিশু রাস্তায় বাস করে। এদের ৮০ শতাংশের বেশি রয়েছে শহরাঞ্চলে, যা জনবহুল শহরগুলোতে এ বিষয়ে দীর্ঘকালীন কাজ করার প্রয়োজন তুলে ধরে।

এই সম্প্রসারণ সম্পর্কে এম পি আহমেদ, চেয়ারম্যান, মালাবার গ্রুপ, বললেন “মাইক্রো লার্নিং সেন্টারগুলোর মধ্যে দিয়ে আমাদের কাজের মাধ্যমে আমরা নিজেদের চোখে দেখেছি পথবাসী শিশুরা কতটা কষ্টের মধ্যে থাকে। এই উদ্যোগকে আরও বেশি অঞ্চলে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে— বিপন্ন শিশুদের খাবার, শিক্ষা এবং সমাজে ফিরে আসার সুযোগ পাওয়া নিশ্চিত করার দায়িত্ব। আমরা জোরালোভাবে বিশ্বাস করি যে ব্যবসার দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব ফেলতে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত এবং আমরা সেই লক্ষ্যে আমাদের প্রয়াসকে আরও জোরদার করে যাব।”

প্রতিষ্ঠার পর থেকে মালাবার গ্রুপ তার মুনাফার পাঁচ শতাংশ সামাজিক দায়িত্ব সংক্রান্ত উদ্যোগে বরাদ্দ করেছে। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কর্মসূচির অধীনে এই গ্রুপ এই মুহূর্তে ১১৫,০০০ উপকৃত মানুষকে দৈনিক খাবার দিচ্ছে ভারত, জাম্বিয়া আর ইথিওপিয়ায়। উপরন্তু গ্র্যান্ডমা হোম প্রকল্পে পিছিয়ে পড়া এবং সর্বস্বান্ত মহিলাদের আশ্রয় ও পরিচর্যা জোগানো হয়, যাতে তাঁরা নিরাপদ বাসস্থান আর অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো পান।

মালাবার গ্রুপের CSR-এর জোর দেওয়ার ক্ষেত্রগুলোর মধ্যে আছে মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত সুস্থায়িতা। আজ পর্যন্ত এই গ্রুপ ৩৭৬ কোটি টাকার বেশি লগ্নি করেছে সামাজিক উন্নয়ন প্রকল্পে, যা ১.৮ মিলিয়নের বেশি মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *