WhatsApp Image 2026-03-19 at 2.37.57 PM
Spread the love

কলকাতা, ১৮ মার্চ, ২০২৬: দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের সন্নিকটে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলোবোগেনভিলিয়া ক্যাফে অ্যান্ড বিস্ট্রো‘-র। শহরের খাদ্য জীবনধারা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ক্যাফেটির পথচলা শুরু হয়।

এই ক্যাফেটি দুই দীর্ঘদিনের বন্ধু সুমনা বসু এবং সোমনাথ সরকারের মস্তিষ্কপ্রসূত। সুমনা বসু, যিনি শহরের জনপ্রিয় রেস্তোরাঁক্যালকাটা নস্টালজিয়া‘- অন্যতম কর্ণধার, কলকাতার খাদ্যপ্রেম সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতাকে এখানে কাজে লাগিয়েছেন। সুমনা সোমনাথের ব্যক্তিগত জীবনের গল্পের প্রতিফলন ঘটেছে এই ক্যাফেতে। বাগানবিলাস বা বোগেনভিলিয়া ফুলের মতোই, যা প্রতিকূলতার মাঝেও সগৌরবে নিজের ছন্দে ফুটে থাকে, এই ক্যাফেটিও গড়ে উঠেছে সেই হার না মানা জেদ থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার শাশ্বত দত্তরায় এবং বিজয় সরকারসহ আরও অনেক অতিথি। কলকাতার বিবর্তিত ক্যাফে সংস্কৃতিতে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।ক্যাফেটির নামকরণ প্রসঙ্গে সুমনা সোমনাথ জানান, এই নামের সাথে আমাদের জীবনের ব্যক্তিগত অধ্যায়গুলো জড়িয়ে আছে। বোগেনভিলিয়া এমন এক গাছ যা সব বাধা পেরিয়ে বেড়ে ওঠে এবং আরও উজ্জ্বল হয়ে বিকশিত হয়। আমাদের এই ক্যাফেটিও সেই অনুপ্রেরণার ফসল।

বোগেনভিলিয়া ক্যাফে অ্যান্ড বিস্ট্রোকে সাজানো হয়েছে এক স্নিগ্ধ আভিজাত্যে, যা অতিথিকে উষ্ণতা দেবে। প্রবেশপথে রাখা জীবন্ত বোগেনভিলিয়া গাছ, ভেতরের অসাধারণ ফ্লোরাল ডিজাইন এবং দেওয়ালে এই লতানো ফুলের এক বিশাল ম্যুরাল ক্যাফেটির মূল আকর্ষণ। এখানকার নরম আলোকসজ্জা যেকোনো আড্ডাকে করে তুলবে আরও আরামদায়ক।

খাবার মেনুতেও রাখা হয়েছে বৈচিত্র্যের সমাহার। বার্গার স্যান্ডউইচের পাশাপাশি এখানে মিলবে ওরিয়েন্টাল এবং কন্টিনেন্টাল পদের বিপুল সম্ভার। কফিতেও রয়েছে চমকসাধারণ এক্সপ্রেসো থেকে শুরু করে স্যাফরন কফি ব্লেন্ডকিংবাএক্সপ্রেসো সানসেটমকটেল। কন্টিনেন্টাল বিভাগে রয়েছে ভেজ স্ট্রোগানফ এবং ফিশ ডায়ানার মতো বিশেষ কিছু পদ। খাবারের নিজস্বতা বজায় রাখতে প্রতিটি পদ পরিবেশন করা হয় সাধারণ সাদা প্লেটে, যাতে স্বাদের পাশাপাশি তার নান্দনিকতা ফুটে ওঠে। 

এই ক্যাফেটি কলকাতার সাউথ সিটি মলের ঠিক পাশেই অবস্থিত এবং প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত ভোজনরসিকদের জন্য খোলা থাকবে। বোগেনভিলিয়া কেবল একটি ক্যাফে নয়, এটি কলকাতার মানুষের জন্য এক নতুন আমন্ত্রণ: আসুন নিজের মতো করে, আড্ডা দিন মনের সুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *