WhatsApp Image 2025-02-03 at 8.09.11 PM
Spread the love

বড়োপর্দায় এবারে আসছে “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”। এবারে সুযোগ বন্দ্যোপাধ্যায় এর কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্পন ঘোষাল। ছবির আরো প্রধান চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, সৌরভ দাস, রাহুল অরুনোদয় ব্যানার্জি, দেবাশীষ মন্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক ব্যানার্জি, সুজন মুখার্জি, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, পুষান দাস, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি ” রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”।

ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্পন ঘোষাল কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকার কে।

পরিচালক ধীমান বর্মন জানান “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম” নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে।সেই মতো আমরা শুরু করছি। ছবির অনেকটা অংশ শ্যুটিং হয়ে গিয়েছে। রাপ্পা সিকুয়েল এর জন্য আমরা অডিশন শুরু করেছি। ছবিতে রাপ্পা চরিত্রে অর্পন ঘোষাল কে আশা করছি দর্শকদের ভালো লাগবে”।

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি। ছবির শ্যুটিং হচ্ছে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। “ধীমান বর্মন প্রোডাকশনস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”।

2 thoughts on “বড়োপর্দায় আসছে রাপ্পা রায়। মুখ্য চরিত্রে অর্পন ঘোষাল ও এক গুচ্ছ স্টার কাস্ট”। প্রকাশ্যে রাপ্পা-র চরিত্র লুক।

  1. Pingback: lees meer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *