Spread the love

তুলির টানে প্রানবন্ত মা তারা৷ কালি পুজোর আগে বড়ো চমক মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাসের। এ যে প্রানবন্ত মা কালি। করুনাময়ী কালি মন্দিরের কথা আমরা সবাই জানি। মায়ের দর্শন থেকে মায়ের পুজোতে দর্শনার্থীদের ভীর লেগেই থাকে টালিগঞ্জ করুনাময়ী কালি মন্দিরে। এবারে সেই কালি মন্দিরের ইতিহাস নিয়ে নতুন ভাবে কাজ করলেন মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাস।

মানুষ কে নিজের তুলির টানে একেবারে মিলিয়ে তৈরি করলেন মা কালির মূর্তি। মেকআপ দিয়ে সাজিয়ে তৈরি করেছেন এই মূর্তি৷ যে মূর্তি দেখে আনন্দিত ও অবাক টালিগঞ্জ করুনাময়ী কালি মন্দিরের প্রতিটি দর্শনার্থী। টানা কয়েক ঘন্টা মেকআপ করে তৈরি করেছেন মানুষকে নিয়ে মা কালি ও মহাকাল বিগ্রহ। যে মূর্তি দেখে বলা মুস্কিল আসল মা কালি নাকি মেকআপ করা মানুষকে নিয়ে মূর্তি।

শিল্পী পঙ্কজ বিশ্বাস জানান “বহুদিন থেকে ইচ্ছা ছিল মা কালির প্রজেক্ট নিয়ে কাজ করার। টুলির টানে মা কালি কে প্রানবন্ত করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে এই প্রচেষ্টা। ভালো লাগছে এই প্রজেক্টটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই”।

2 thoughts on “শিল্পী পঙ্কজের টুলির টানে প্রানবন্ত টালিগঞ্জ করুনাময়ী মন্দিরের মা করুনাময়ী

  1. Pingback: RubiScore.com
  2. Pingback: Pinoy 365 app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *