WhatsApp Image 2026-10-02 at 2.12.57 PM (2)
Spread the love

প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত, নন্দী মুভিজ-এর প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর নিবেদনে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-র অফিসিয়াল ট্রেলার অবশেষে প্রকাশ্যে এল। ট্রেলার মুক্তির মধ্য দিয়ে ছবিটির প্রচার পর্বে যোগ হল এক গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়।
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেউলটির ঐতিহাসিক ‘শরৎচন্দ্র কুঠি’-তে অনুষ্ঠিত হল পরিচালক সৃজিত মুখার্জির বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর ট্রেলার। ছবির ট্রেলার প্রকাশের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন ছবির গোটা টিম।

বাঙালি সিনেপ্রেমীদের কাছে শারদীয়া মানেই যেন এক অন্যরকম সিনেমার অপেক্ষা। আর সেই অপেক্ষার সঙ্গে বহু বছর ধরেই জড়িয়ে রয়েছে ‘শারদীয়া সৃজিত’। পুজোর মরশুমে বড়পর্দায় সৃজিত মুখার্জির ছবি দেখার নস্টালজিয়া বাঙালি দর্শকের কাছে আজ এক পরিচিত ঐতিহ্য। এবার ফের পুজোর মরশুমে নতুন এক সৃষ্টি নিয়ে ফিরছেন সৃজিত মুখার্জি, নন্দী মুভিজ-এর প্রযোজনায় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

২০১০ সালে ‘অটোগ্রাফ’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। তার পর বাইশে শ্রাবণ (২০১১) মিশর রহস্য (২০১৩) চতুষ্কোণ (২০১৪), রাজকাহিনী (২০১৫) জুলফিকার (২০১৬), ইয়েতি অভিযান (২০১৭), এক যে ছিল রাজা (২০১৮), গুমনামী (২০১৯), দশম অবতার (২০২৩), টেক্কা (২০২৪), সৃজিত মুখার্জির পরিচালনায় পুজোর মরশুমে মুক্তি পেয়েছে একের পর এক ব্লকবাস্টার সিনেমা ।

এবার ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’- এর হাত ধরে দর্শককে ইতিহাসের এক উত্তাল সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সৃজিত। স্বাধীনতা সংগ্রামের উত্তাল প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে উঠে আসবে এমন এক সময়ের গল্প, যখন সাহিত্য হয়ে উঠেছিল প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কলমের মাধ্যমে দেখিয়েছিলেন, তরবারির চেয়েও শক্তিশালী হতে পারে কলম।

শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’-কে কেন্দ্র করে তৈরি এই ছবিতে একসঙ্গে মিশেছে সাহিত্য, ইতিহাস এবং বিপ্লবের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে, অন্যদিকে কিংবদন্তি বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির সাথে যুক্ত সকলে অত্যন্ত কৃতজ্ঞ এবং গর্বিত শরৎচন্দ্র কুঠি-তে এই ছবির ট্রেলার উন্মোচনের সাক্ষী থাকতে পেরে। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, দিব্যানী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং সৌমেন চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মিউজিক টিমের সৌপ্তিক মজুমদার, অচিন সরকার, সুতীর্থ চক্রবর্তী এবং অন্তরা ভট্টাচার্য।

১৫ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল এ বছরের ‘শারদীয়া সৃজিত’-এর কাউন্টডাউন।

দেউলটির শরৎচন্দ্র কুঠিতে অনুষ্ঠিত সন্ধ্যার ট্রেলার লঞ্চ থেকে রইল কয়েক ঝলক — এই পুজোয় সৃজিত মুখার্জির সিনেমায় কী অপেক্ষা করছে, তারই প্রথম আভাস।

A SRIJIT MUKHERJI FILM

Produced by: Pradip Kumar Nandy
Director: Srijit Mukherji
Starring: TOTA ROY CHOWDHURY | ABIR CHATTERJEE | MIMI CHAKRABORTY | RIK CHATTERJEE | DIVYANI MONDAL | KANCHAN MULLICK | LOKNATH DEY | DEBESH CHATTOPADHYAY | SANJOY NAG | TATHAGATA MUKHERJEE | DEBOPRIYO MUKHERJEE | SUPRATIM | ROHIT BASFORE | SUBHAYAN ROY | FAIZ | SAMAY SPANDAN MOHANTY | ANANDARUPA CHAKRABORTY | KALPAN MITRO | SOUMEN CHAKRABORTY | INDRASISH ROY | BISHWAJIT CHAKRABORTY | SRIJIT MUKHERJI | ROOPSHA MUKHERJEE | ARIJEET GANGULY | SANDIP BHATTACHARYA | SAUMYA SENGUPTA | SUBHRAJIT DUTTA | MRINMOY KANJILAL | RICHARD KLEIN | RICHARD | EDWARD MARIO | DAVID MARIO | MICHEL | AMARTYA BHATTACHARYA | BASANT | IVAN FRANCIS | ANIL KURIAKOSE | NOOR ISLAM | BANIBRATA MAJUMDER | SUBRATA | PALLOB GHOSAL
Cinematography: Indranath Marick
Music Composer: Srijit Mukherji
Background Score: Indraadip Dasgupta

Releasing During Durga Pujo 2026