সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল কৌশানী মুখোপাধ্যায়ের অনবদ্য লাইভ পারফরম্যান্স। তাঁর পরিবেশনায় মঞ্চে যেন জীবন্ত হয়ে উঠেছিল চন্দ্রমুখীর আবেগ। দর্শকদের মুগ্ধ করেন কৌশানী। ছবিতে চন্দ্রমুখীর বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে, অন্যদিকে দেবদাসের ভূমিকায় রয়েছেন কল্পন মিত্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সাহিত্যজগতের দেবদাস ও চন্দ্রমুখীর চিরন্তন আবেগের সম্পর্ককে কেন্দ্র করেই তৈরি ‘দিল কে দাগ’। না-বলা ভালোবাসা, অপেক্ষা, আত্মত্যাগ এবং জীবন এগিয়ে গেলেও থেকে যাওয়া কিছু অনুভূতি—দেবদাস ও চন্দ্রমুখীর সম্পর্কের সেই গভীর আবেগই উঠে এসেছে এই গানে।
গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। নিজের ছবির জন্য গানটির সুর করেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং কথা লিখেছেন বিশিষ্ট কবি ও গীতিকার শ্রীজাত। অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর সৌপ্তিক মজুমদার। মিউজিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন সৌপ্তিক মজুমদার ও অচিন সরকার।
গানটির মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টে সরেঙ্গিতে রয়েছেন আমান হুসেন, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী এবং তবলা ও পারকাশনে জয় নন্দী। শ্রেয়া ঘোষালের কণ্ঠ রেকর্ড করেছেন আমেয় লোন্ধে, Sanctuary-তে। সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন বেদান্ত উত্তরকর ও অনিরুদ্ধ খান্না। লাইভ ইনস্ট্রুমেন্ট রেকর্ড করেছেন গৌতম বসু, Audio Lake-এ। গানটির মিক্স ও মাস্টার করেছেন অনিন্দিত রায়।
গান প্রকাশের এই বিশেষ সন্ধ্যা আরও স্মরণীয় হয়ে ওঠে একেবারে শেষে। সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। ছবির কলাকুশলী, অতিথি এবং সংবাদমাধ্যমের সদস্যদের উপস্থিতিতে ‘দিল কে দাগ’-এর মিউজিক্যাল লঞ্চ পরিণত হয় এক উষ্ণ ও স্মরণীয় উদযাপনে।
নন্দী মুভিজ নিবেদিত এবং প্রদীপ কুমার নন্দী প্রযোজিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে সাহিত্য ও ইতিহাসের বিস্তৃত প্রেক্ষাপট থেকে নির্মিত এই ছবির কেন্দ্রে রয়েছে তাঁর বৈপ্লবিক উপন্যাস ‘পথের দাবী’। স্বাধীনতার আগের বাংলার প্রেক্ষাপটে সাহিত্য, ঔপনিবেশিক রাজনীতি, প্রতিরোধ ও বিপ্লবের পারস্পরিক সম্পর্ক এবং কলমের অসামান্য শক্তিকে তুলে ধরেছে এই ছবি।
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যানী মণ্ডল, রিক চ্যাটার্জী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক। পাশাপাশি বিশেষ চরিত্রে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় ও কল্পন মিত্র।
পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ ও সম্পাদনার দায়িত্বও সামলেছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির সঙ্গীত ও গীত রচনাতেও রয়েছে তাঁর অবদান। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ইন্দ্রনাথ মারিক এবং আবহসঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর সৌপ্তিক মজুমদার। ছবির সঙ্গীতজগতে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যেমন রয়েছে, তেমনই রয়েছে সৃজিত মুখোপাধ্যায় ও শ্রীজাতর মৌলিক কাজ। কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, মোহন সিং খাঙ্গুরা, তিমির বিশ্বাস, ঈশান মিত্র, অন্তরা ভট্টাচার্য এবং সুতীর্থ চক্রবর্তী।
ছবির মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, কস্টিউম ডিজাইনার সাবর্ণী দাস এবং আর্ট ডিরেক্টর নাফিসা মণ্ডল। সাউন্ড ডিজাইন ও মিক্সের দায়িত্বে রয়েছেন আদীপ সিং মানকি ও অনিন্দিত রায়। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিনাকী মজুমদার এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর সুনন্দিতা ঘোষ।
গানের ক্রেডিট – ‘দিল কে দাগ’
কণ্ঠ: শ্রেয়া ঘোষাল
সুর: সৃজিত মুখোপাধ্যায়
কথা: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর: সৌপ্তিক মজুমদার
মিউজিক প্রোডাকশন: সৌপ্তিক মজুমদার, অচিন সরকার
সরেঙ্গি: আমান হুসেন
হারমোনিয়াম: দেবাশিস অধিকারী
তবলা ও পারকাশন: জয় নন্দী
ভোকাল রেকর্ডিং: আমেয় লোন্ধে, Sanctuary
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: বেদান্ত উত্তরকর, অনিরুদ্ধ খান্না
লাইভ ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং: গৌতম বসু, Audio Lake
মিক্স ও মাস্টার: অনিন্দিত রায় (TwStalker)
‘দিল কে দাগ’-এর মাধ্যমে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজগতের আরও এক অন্য রূপকে বড়পর্দায় তুলে ধরছে—বিপ্লবের আগুন থেকে এবার গল্পের যাত্রা ভালোবাসা, অপেক্ষা ও আত্মত্যাগের নীরব যন্ত্রণার দিকে।
নন্দী মুভিজ নিবেদিত, প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ এই দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
