IMG-20260926-WA0082
Spread the love

 

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: রাজ্যে আসন্ন উপনির্বাচনকে ঘিরে চরম রাজনৈতিক টানাপড়েন! নন্দীগ্রামে ভোটের ময়দান থেকে তৃণমূল প্রার্থীর আকস্মিক অন্তর্ধান আর রেজিনগরে প্রার্থীর বারবার ডিগবাজি—নেপথ্যে কি কোনও গোপন সমীকরণ? ঘাসফুল প্রতীকের অবসান ঘটিয়ে তৃণমূল এখন দু-ভাগে বিভক্ত—মমতা শিবির পেল ‘ফুটবলার’, আর ঋতব্রত শিবিরের হাতে ‘খাম’। একদিকে বিরোধী শূন্য নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের দেড় লাখ ভোটে জেতার চ্যালেঞ্জ, অন্যদিকে তাঁর হলফনামা নিয়ে বাম-কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ। ফলতার পুনরাবৃত্তি কি এবার নন্দীগ্রামেও হতে চলেছে? উপনির্বাচনের এই শূন্য ময়দান কি বাম-কংগ্রেসের জন্য এক নতুন সুযোগ, নাকি বিজেপির একচেটিয়া দাপট কায়েমের মঞ্চ? ভোটের আগেই ময়দান ফাঁকা হওয়ার আসল কারণ এবং আগামী উপনির্বাচনের সমস্ত রাজনৈতিক অঙ্ক বিশ্লেষণ করতে গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায়।