নয়াদিল্লি, ১৯ আগস্ট ২০২৬: ফিজিক্সওয়ালাহ্ (PW) তাদের বাৎসরিক স্কলারশিপ পরীক্ষা ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট (PWNSAT) ২০২৬-এর চতুর্থ সংস্করণের কথা ঘোষণা করেছে। যেসব শিক্ষার্থী JEE এবং NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন একদম বিনামূল্যে করা যাবে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাশাপাশি, যারা দ্বাদশ শ্রেণি পাস করেছে তারাও এর জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞানের উভয় বিভাগের (PCM এবং PCB) শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
এই বছরের পরীক্ষার মাধ্যমে, যোগ্য শিক্ষার্থীরা ১০০% পর্যন্ত টিউশন ফি মকুবের (ছাড়ের) স্কলারশিপ পেতে পারে। এছাড়া থাকছে ২.৫ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার জেতার সুযোগ। এর পাশাপাশি, মেধাতালিকায় থাকা সেরা ৫০০ জন যোগ্য ছাত্র-ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা এবং হোস্টেলে থাকার সুবিধাও দেওয়া হবে।
আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য PWNSAT ২০২৬ পরীক্ষাটি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা ১লা থেকে ১৫ই অক্টোবর, ২০২৬-এর মধ্যে পরীক্ষা দিতে পারবে। আর অফলাইন পরীক্ষাগুলি আগামী ৩রা, ৪ঠা, ১০ই এবং ১১ই অক্টোবর, ২০২৬ তারিখে সারা দেশের বিভিন্ন PW বিদ্যাপীঠ, পাঠশালা এবং টিউশন সেন্টারগুলিতে আয়োজিত হবে। পরীক্ষার ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।

ফিজিক্সওয়ালাহ্ – র প্রতিষ্ঠাতা, সিইও এবং শিক্ষক অলখ পান্ডে বলেন, “উন্নত বা মানসম্মত শিক্ষার সুযোগ কখনোই একজন শিক্ষার্থীর আর্থিক অবস্থার ওপর নির্ভর করা উচিত নয়। PWNSAT-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পথের এই বাধাগুলো কিছুটা কমিয়ে তাদের পাশে দাঁড়ানো। এর পাশাপাশি তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রস্তুতি চালিয়ে যেতে পারে। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ সারা দেশের আরও অনেক ছাত্র-ছাত্রীকে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে উৎসাহিত করবে, যেখানে টাকার অভাব তাদের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না”।
এই উদ্যোগের অংশ হিসেবে, PWNSAT ২০২৬ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাছাই করা কিছু শিক্ষার্থীকে ‘এক্সক্লুসিভ র ্যাঙ্কার্স গ্রুপ’ এর মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সাহায্য এবং সঠিক দিকনির্দেশনা দেওয়া হবে। এর ফলে তাদের JEE এবং NEET পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত হবে।
