~ লাভা পূর্ব ভারতে কমিউনিটি-ফার্স্ট ইনিশিয়েটিভ চালু করেছে, SHARK 2 5G লঞ্চ করেছে এবং লেটেস্ট স্মার্টফোন, টিডব্লিউএস ডিভাইস ও অ্যাক্সেসরিজ প্রদর্শন করেছে ~
কলকাতা, ১১ জুন, ২০২৬: ভারতের শীর্ষস্থানীয় মোবাইল ফোন উৎপাদনকারী ব্র্যান্ড লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড, আজ জেডব্লিউ ম্যারিয়টে কোম্পানির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘ইনসাইডার্স মিট – কলকাতা এডিশন’-এর আয়োজন করে টেক ও মিডিয়া কমিউনিটিকে আমন্ত্রণ জানায়। এই ইভেন্টে ক্রিয়েটর সোসাইটি, প্রযুক্তি অনুরাগী এবং মিডিয়া পার্সনালিটিরা একত্রিত হয়ে কোম্পানির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক আকর্ষক আলোচনায় অংশ নেন এবং সেই সঙ্গে বিভিন্ন প্রোডাক্টের সরাসরি অভিজ্ঞতা পরখ করেন।
ইভেন্টটি উপস্থিত দর্শকদের অডিও অ্যাক্সেসরিজের পাশাপাশি অগ্নি, ব্লেজ, শার্ক, বোল্ড এবং স্মার্ট-এর মতো বিভিন্ন ক্যাটাগরিতে লাভার লেটেস্ট স্মার্টফোনগুলো নিজে হাতে ব্যবহার করে দেখার একটি চমৎকার সুযোগ করে দেয়।
• ভারতীয় প্রযুক্তির উৎকর্ষের প্রতীক হিসেবে লাভার ফ্ল্যাগশিপ ‘অগ্নি’ সিরিজের নতুন সংযোজন ‘অগ্নি ৪’-কে তুলে ধরা হয়েছে। এতে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘বায়ু এআই’, প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে এবং উন্নত মানের ক্যামেরা। এই মূল্যসীমার মধ্যে এটিই একমাত্র ভারতীয় স্মার্টফোন যাতে রয়েছে নিজস্ব ডমেস্টিক ডিজাইন এবং অন-ডিভাইস এআই সুবিধা।

• লাভার ডিজাইন-কেন্দ্রিক মিড-রেঞ্জ বা মাঝারি বাজেটের ‘ব্লেজ’ সিরিজের লেটেস্ট সংযোজন ‘ব্লেজ ডুও ৩’-ও প্রদর্শিত হয়েছে। ডুয়াল-ডিসপ্লে ডিজাইনের এই ফোনটি মাল্টিটাস্কিং ও গোপনীয়তা রক্ষার মতো গ্রাহকদের বাস্তব প্রয়োজনীয়তা পূরণ করে। এটি কেবল স্পেসিফিকেশনের ট্রেন্ড অনুসরণ না করে বরং প্রকৃত ব্যবহারের উপযোগিতার ওপর ভিত্তি করে উদ্ভাবন আনার ক্ষেত্রে লাভার প্রতিশ্রুতিকেই তুলে ধরে।
• বাজেট ৫জি সেগমেন্টের জন্য বিশেষভাবে তৈরি ‘শার্ক’ সিরিজটিও এক্সপেরিয়েন্স করার জন্য উপলব্ধ ছিল। ব্যাটারির স্থায়িত্ব, লংজিবিটি বা সফটওয়্যার এক্সপেরিয়েন্সের সঙ্গে কোনও আপস না করেই এটি প্রকৃত ৫জি সুবিধা দেয়। ১৫,০০০ টাকার কম মূল্যের রেঞ্জে সঠিক ৫জি সুবিধার প্রতি গ্রাহকদের জোরালো চাহিদাকেই এটি প্রতিফলিত করে, যা ২০২৫ সাল থেকে লাভার পোর্টফোলিওতে সবচেয়ে বড় অবদান রেখেছে বলে বিবেচিত হয় ।
• পাশাপাশি, লাভার এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে ‘বোল্ড’ সিরিজটি এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স বা কার্যক্ষমতা খুঁজছেন।
• ফিচার ফোন থেকে স্মার্টফোনে প্রথমবার পা রাখা গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে ‘স্মার্ট’ সিরিজ। পরিচ্ছন্ন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা, প্রয়োজনীয় স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের মতো বৈশিষ্ট্যসহ এই সিরিজটি ভারতের ডিজিটাল সেবায় নতুন যুক্ত হওয়া গ্রাহকদের জন্য লাভার স্মার্টফোন জগতে প্রবেশের মাধ্যম হিসেবে কাজ করছে।

ফ্র্যাটারনিটি, লাভা-র নেতৃত্ব দলের সঙ্গে যুক্ত হয়ে ব্র্যান্ডের যাত্রা, প্রোডাক্ট অফারিংস, এআই এবং স্থানীয় উদ্ভাবন নিয়ে আলোচনা করেছে।
খোলামেলা ও ইতিবাচক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয় ইনসাইডার মিট। এই অনুষ্ঠানে ব্র্যান্ড এবং বিভিন্ন ওপিনিয়ন-লিডারদের মধ্যে ভাবনা, মতামত ও প্রতিক্রিয়া বিনিময়ের সুযোগ তৈরি হয়, যা প্রযুক্তি-সম্প্রদায়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে।
লাভা-এর ধারাবাহিক বৃদ্ধির পেছনে রয়েছে গ্রাহকদের চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব, নতুন ব্র্যান্ড পরিচিতি এবং স্মার্টফোন, ফিচার ফোন ও অডিও প্রোডাক্টের ক্রমবর্ধমান পোর্টফোলিও। লাভা একটি দ্রুত বিকশিত হওয়া ব্র্যান্ড, যার পণ্য বর্তমানে এক লক্ষ দশ হাজার-এরও বেশি রিটেইল সেলিং স্টোরে পাওয়া যায়।
গত বছরে লাভা-র স্মার্টফোন ব্যবসায় ৫০% প্রবৃদ্ধি হয়েছে, যা ব্র্যান্ডটির প্রতি গ্রাহকদের বাড়তে থাকা আস্থা এবং দেশজুড়ে শক্তিশালী বাজার অবস্থানের প্রতিফলন। একই সঙ্গে, পূর্ব ভারত লাভা-র জন্য একটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত বাজার হিসেবে গড়ে উঠেছে।

এই সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে, চলতি বছরে লাভা তাদের রিটেইল সেলিং নেটওয়ার্ক দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। পাশাপাশি, স্মার্টফোন বিক্রির পরিমাণও দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে, যা ভারতের বাজারে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ধারাবাহিক চাহিদার প্রতি লাভা-র আস্থার প্রমাণ।
এছাড়াও, লাভা ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে সম্পূর্ণ ব্লোটওয়্যার-মুক্ত অ্যান্ড্রয়েড ইন্টারফেস প্রদান করে, যেখানে কোনও অপ্রয়োজনীয় প্রি-ইনস্টলড অ্যাপ থাকে না। সেই সঙ্গে, বিক্রয়-পরবর্তী পরিষেবার ক্ষেত্রে শিল্পের অন্যতম সেরা Service@Home সুবিধাও দিয়ে থাকে।

