WhatsApp Image 2026-06-10 at 1.02.31 PM
Spread the love

কলকাতা: সমাজের নানা সমস্যা মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তা উঠে এল আদামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সিএসও লিডারশিপ কনক্লেভ ২০২৬’-এ। ‘ফ্রম এমপ্যাথি টু ইমপ্যাক্ট’ শীর্ষক এই সম্মেলনে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা।

আলোচনায় উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। সামাজিক ইন্টার্নশিপ, গবেষণা, সিএসআর প্রকল্প এবং জীবিকাভিত্তিক প্রশিক্ষণের মতো কর্মসূচির মাধ্যমে সমাজের সঙ্গে শিক্ষার সংযোগ আরও মজবুত করার কথা উঠে আসে। পাশাপাশি গ্রামীণ এলাকায় স্কুলছুট ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাও আলোচনায় স্থান পায়। সমাজসচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার আহ্বান জানিয়ে শেষ হয় সম্মেলন।