WhatsApp Image 2025-04-29 at 6.52.16 PM
Spread the love

২৯ এপ্রিল, ২০২৫: হিন্দু সংস্কৃতিতে অন্যতম শুভ ও পবিত্র উৎসব হিসেবে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি নতুন সূচনা, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। এটি বিরামহীন আশীর্বাদ ও শুভ কার্য শুরু প্রতীক হিসেবে ও বিবেচিত হয়।

এই বছর, অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে ৩০শে এপ্রিল, ২০২৫ তারিখে। সময়ের সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ার উদযাপন পাল্টে গেলেও ‘বিশুদ্ধ সাদা’ অর্থাৎ প্ল্যাটিনামের প্রতি মানুষের আকর্ষণ অপরিবর্তিত রয়ে গেছে। এটা বিশুদ্ধতা এবং শুভ্রতার প্রতীক। প্ল্যাটিনাম গয়না, যা ৯৫% বিশুদ্ধ এবং স্বাভাবিকভাবে উজ্জ্বল সাদা রঙের, এই শুভ দিনের মর্মার্থকে নিখুঁতভাবে ধারণ করে। পৃথিবীর অন্যতম দুর্লভ ও বিশুদ্ধ ধাতু হিসেবে পরিচিত প্ল্যাটিনাম, সময়ের সাথে যার উজ্জ্বলতা ম্লান হয় না – ফলে এটি শুভ মুহূর্তের জন্য আদর্শ পছন্দ।

এই অক্ষয় তৃতীয়ায় যারা প্ল্যাটিনাম গয়নার মাধ্যমে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চান, তাদের জন্য উপলব্ধ রয়েছে নানান ধরনের সমসাময়িক ডিজাইন। মহিলাদের জন্য রয়েছে প্ল্যাটিনাম ইভারার আধুনিক গয়না, পুরুষদের জন্য ম্যান অফ প্ল্যাটিনাম-এর স্টেটমেন্ট পিস, এবং দম্পতিদের জন্য রয়েছে প্ল্যাটিনাম লাভ ব্যান্ডের চমৎকার অঙ্গীকার-বালা।

ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে তৈরি প্ল্যাটিনাম গয়না আগামী প্রজন্মের জন্য চিরস্থায়ী সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। প্রতিটি গয়নার গায়ে খোদাই করা “পিটি ৯৫০” চিহ্ন এটি সর্বোচ্চ বিশুদ্ধ প্ল্যাটিনামের বলে নিশ্চিত করে, যা অক্ষয় তৃতীয়ার মত শুভ উদযাপনের জন্য একেবারে উপযুক্ত পছন্দ করে তোলে।

দেশব্যাপী শীর্ষস্থানীয় গহনা খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্ল্যাটিনাম গহনার সংগ্রহ কেনাকাটা করুন।