WhatsApp Image 2026-06-07 at 2.41.03 PM
Spread the love

ন্যাশনাল, June ২০২৬ : টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড এবং ভারতের সবচেয়ে বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সাথে তাদের নতুন ‘গোল্ড এক্সচেঞ্জ’ উদ্যোগ চালু করেছে; যা মূলত সেই স্বচ্ছ প্রক্রিয়া এবং গ্রাহক প্রতিশ্রুতির ওপর আলোকপাত করে, যা তনিশ্ক্ কে গোল্ড এক্সচেঞ্জের জন্য ভারতের অন্যতম নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিন দশকেরও বেশি সময় ধরে ‘গোল্ড এক্সচেঞ্জ’ তনিশ্ক্-এর পরিষেবার একটি অবিচ্ছেদ্য অংশ, যা গ্রাহকদের তাদের পুরনো গহনা থেকে সেরা মূল্য বা ভ্যালু পাওয়ার সুযোগ করে দেয়। একই সাথে, এটি তাদের পরিবর্তনশীল রুচি ও জীবনযাত্রার সাথে মানানসই আধুনিক সোনা ও হিরের ডিজাইনে আপগ্রেড করতেও সাহায্য করে। আজ ৩৬ লাখেরও বেশি গ্রাহক তনিশ্ক্-এর গোল্ড এক্সচেঞ্জ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, যা এটিকে দেশের অন্যতম বহুল ব্যবহৃত ও জনপ্রিয় গোল্ড এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে পরিণত করেছে। তনিশ্ক্-এর ‘গোল্ড এক্সচেঞ্জ’ পরিষেবা গড়ে উঠেছে আস্থা, স্বচ্ছতা এবং গ্রাহকদের বিশ্বাসের ভিত্তির ওপর। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে নিশ্চিত করা হয়, যাতে গ্রাহকেরা তাঁদের পুরনো সোনার সর্বোচ্চ মূল্য পান। গোল্ড এক্সচেঞ্জ পরিষেবা ক্রমশ আরও জনপ্রিয় হয়ে উঠলেও, তনিশ্ক্ মনে করে প্রকৃত পার্থক্য শুধু এক্সচেঞ্জের সুবিধা দেওয়ার মধ্যে নয়, বরং পুরো প্রক্রিয়া জুড়ে গ্রাহকদের সঠিক তথ্য, স্বচ্ছ মূল্যায়ন এবং প্রয়োজনীয় আশ্বাস প্রদান করার মধ্যেই নিহিত। যাতে শেষ পর্যন্ত তাঁরা যে এক্সচেঞ্জ মূল্য পান, সে সম্পর্কে সম্পূর্ণভাবে আশ্বস্ত ও আত্মবিশ্বাসী থাকতে পারেন।

যখন গ্রাহকেরা উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা, ন্যায্যতা এবং নির্ভরযোগ্যতা খুঁজছেন, তখন তনিশ্ক্-এর ‘গোল্ড এক্সচেঞ্জ’ পরিষেবা তার সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া এবং বিশ্বাসযোগ্য মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখেছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা যে কোনও জুয়েলারির কাছ থেকে কেনা পুরনো সোনা—এমনকি ৯ ক্যারেট (9KT) বিশুদ্ধতার সোনাও—এক্সচেঞ্জ করতে পারেন। প্রক্রিয়ার প্রতিটি ধাপে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার ফলে গ্রাহকেরা তাঁদের পুরনো সোনার সর্বোত্তম মূল্য পাওয়ার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।

ভারতীয় পরিবারগুলির কাছে বিয়ে কিংবা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সঙ্গে জড়িয়ে থাকা গহনা কেনা শুধুমাত্র একটি কেনাকাটা নয়, বরং এক গভীর আবেগের বিষয়—যা অনেক ক্ষেত্রেই পিছিয়ে দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে, গ্রাহকেরা যখন আরও বিচক্ষণ ও মূল্যসচেতন উপায়ে গহনা কেনার পথ খুঁজছেন, তখন ‘গোল্ড এক্সচেঞ্জ’ ক্রমশ একটি কার্যকর সমাধান হিসেবে উঠে আসছে। এর মাধ্যমে তাঁরা ঘরে থাকা পুরনো সোনার মূল্যকে কাজে লাগিয়ে জীবনের গুরুত্বপূর্ণ উপলক্ষগুলিকে আগের মতোই উদযাপন করতে পারছেন।

এই উদ্যোগ সম্পর্কে, অরুণ নারায়ণ, সিইও- জুয়েলারি ডিভিশন, টাইটান কোম্পানি লিমিটেড বলেন, “গোল্ড এক্সচেঞ্জ মূলত আস্থার উপর ভিত্তি করে নেওয়া একটি সিদ্ধান্ত, কারণ গ্রাহকেরা এখানে এমন গহনা বিনিময় করেন যার সঙ্গে আর্থিক মূল্যের পাশাপাশি গভীর আবেগও জড়িয়ে থাকে। তনিশ্ক্-এ আমরা দীর্ঘ কয়েক দশক ধরে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহকদের আস্থাকে কেন্দ্র করেই আমাদের গোল্ড এক্সচেঞ্জ প্রক্রিয়া গড়ে তুলেছি। এই পরিষেবা যত বেশি মূলধারায় জনপ্রিয় হয়ে উঠছে, ততই আমরা বিশ্বাস করি যে প্রকৃত পার্থক্য শুধু এক্সচেঞ্জের সুবিধা দেওয়ার মধ্যে নয়, বরং সেই প্রক্রিয়ার প্রতি গ্রাহকদের বিশ্বাসের মধ্যেই নিহিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সমস্ত সুসংহত ব্যবস্থা, সুরক্ষাবলয় এবং স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়াকেই তুলে ধরতে চাই, যা তনিশ্ক্-কে ভারতের অন্যতম বিশ্বস্ত গোল্ড এক্সচেঞ্জ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

এই উদ্যোগ সম্পর্কে শচীন তেন্ডুলকর বলেন, “ভারতে সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, বরং মানুষের জীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ—বিশেষ করে বিয়ে এবং পারিবারিক উৎসব-অনুষ্ঠানের ক্ষেত্রে। তাই সোনা কেনা বা এক্সচেঞ্জ করার সময় মানুষের কাছে আস্থা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই তনিশ্ক্-এর ‘গোল্ড এক্সচেঞ্জ’ পরিষেবা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটি গ্রাহকদের সেই আবেগকে সম্মান জানায় এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার মাধ্যমে তাদের আস্থা অটুট রাখার চেষ্টা করে।”

 

গোল্ড এক্সচেঞ্জ যখন ক্রমশ গহনা কেনার একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত উপায় হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, তখন তনিশ্ক্ সেই বিষয়টির ওপরই আরও জোর দিচ্ছে, যা গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ—প্রক্রিয়াটির প্রতি আস্থা। এই নতুন উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি আরও একবার তাদের দীর্ঘদিনের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে, যাতে গোল্ড এক্সচেঞ্জ প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গ্রাহকদের কাছে আরও আস্থাবর্ধক হয়ে ওঠে। কয়েক দশকের বিশ্বাসযোগ্যতা, অভিজ্ঞতা এবং গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে ওঠা এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকেরা তাঁদের ঘরে থাকা পুরনো সোনার প্রকৃত মূল্যকে কাজে লাগানোর সুযোগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *