কেউ_বলে_বিপ্লবী_কেউ_বলে_ডাকাত
Spread the love

প্রথম গানের বিপুল সাফল্যের পর বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর দ্বিতীয় গান ‘ভোর’ প্রকাশ্যে আনলেন নির্মাতারা। প্রেম, অপেক্ষা, আশা এবং আত্মত্যাগের আবেগকে সুরের মাধ্যমে অনবদ্য ভাবে তুলে ধরেছে এই গান।

যেখানে ছবির প্রথম গানটি কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহ-এর সংগ্রামের চেতনাকে শ্রদ্ধা জানিয়েছিল, সেখানে ‘ভোর’ গল্পের এক গভীর মানবিক ও আবেগময় অধ্যায়কে সামনে নিয়ে আসে। কখনও কখনও যে অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না, সেই নীরব আবেগগুলোকেই সুরে বেঁধেছে এই গান। ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা এবং আত্মত্যাগের অনুরণন গানটি শেষ হওয়ার পরও দীর্ঘক্ষণ শ্রোতার মনে থেকে যাবে।

 

কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহ-এর অসাধারণ জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে সুপারস্টার জিৎ-কে দেখা যাবে তাঁর কেরিয়ারের অন্যতম ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে। ইতিহাস, আবেগ এবং রোমাঞ্চে ভরপুর এক বৃহৎ ক্যানভাসে নির্মিত এই ছবি দর্শকদের জন্য হতে চলেছে এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা।

‘ভোর’-এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার শান্তনু মৈত্র। গানের কথা লিখেছেন বারিশ, আর আবেগময় কণ্ঠে গানটি গেয়েছেন অদ্রিজ ঘোষ। কোরাসে কণ্ঠ দিয়েছেন RBIANS-এর সদস্যরা—সুফল দাস, সাত্বিক ভট্টাচার্য, দেবজ্যোতি মুখার্জি, অয়ন ধর, অদ্রিতা বসু, সৃষ্টিতা সিংহ, স্বর্ণালী মজুমদার এবং রিয়াঙ্কি ঘোষ। গানটির অ্যারেঞ্জমেন্ট ও প্রোডাকশন করেছেন জর্জ জোসেফ। কলকাতার অডিও লেক স্টুডিওতে গৌতম বসু-র তত্ত্বাবধানে রেকর্ড করা হয়েছে গানটি এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন হোপুন শইকিয়া

পথিকৃৎ বসু পরিচালিত এবং নন্দী মুভিজ ও জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত। স্বাধীনতা দিবসের আবহে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’

‘ভোর’-এর মাধ্যমে ছবির নির্মাতারা দর্শকদের সামনে তুলে ধরলেন এই ছবির আরও এক আবেগঘন দিক। ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়কে সম্মান জানিয়ে নির্মিত এই ছবি যেমন বিপ্লবের গল্প বলবে, তেমনই তুলে ধরবে মানুষের অন্তরের অনুভূতি, ভালোবাসা এবং আত্মত্যাগের এক অনন্য কাহিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *