WhatsApp Image 2025-01-19 at 1.12.55 PM
Spread the love

বড়োপর্দায় জুটিতে আসছে সৌরভ-সৌমিতৃষা। প্রকাশ্যে চরিত্র লুক। পুরোপুরি থ্রিলার ছবিতে আসছে এই জুটি। ছবির নাম “১০ই জুন”।

বড়োপর্দায় মুক্তি পাবে আগামী ২১শে ফেব্রুয়ারীতে। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রুপক চক্রবর্তী।

ছবিতে মিতালি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু কে। একটা তারিখ আর সেই নিয়ে গোটা সিনেমা।

মানুষের জীবনে কোনো তারিখ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে।

১০ই জুন সকাল বেলা মিতালী একা বাড়িতে। বাবা মা পূজো দিতে গিয়েছেন, কিন্তু সেই সময় হঠাৎ একটা কলিং বেলের শব্দ।

বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালীর বাড়ি আশ্রয় চায় সেই যুবক।

কিন্তু এবারে গল্প কোনদিকে যাবে! এই সবকিছু নিয়ে ছবি “১০ই জুন”। ছবিটি মুক্তি পাবে ” সান ভেঞ্চার” এর ব্যানারে সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে।

তবে শুধু থ্রিলার নয় এই ছবি, প্রেমের দারুন সুতো বুনেছেন পরিচালক এই ছবিতে৷

ছবিতে আরো প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস প্রমুখ।

ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে।

4 thoughts on “সৌরভ-সৌমিতৃষার জুটিতে ছবি মুক্তি আগামী ২১শে ফেব্রুয়ারী। প্রকাশ্যে ফার্স্ট লুক ও ছবি মুক্তির তারিখ। আসছে নতুন ছবি “১০ই জুন”।

  1. Pingback: ยางยอย

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *