WhatsApp Image 2026-08-05 at 9.47.05 AM
Spread the love

অমিত মেটালিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা শ্রী অমিত কুমার সিং-এর নেতৃত্বে সংস্থাটি তাদের শিল্পোন্নয়নের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে চলেছে। পশ্চিমবঙ্গে সংস্থার আসন্ন ইন্টিগ্রেটেড স্টিল উৎপাদন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান রাজ্যে বৃহৎ শিল্প বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন শিল্পকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে আরও একবার তুলে ধরবে।

প্রায় ২৪,০০০ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগে গড়ে উঠতে চলা এই প্রকল্পটি অমিত মেটালিকসের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোন্নয়ন এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব অবকাঠামো সমৃদ্ধ এই ইন্টিগ্রেটেড স্টিল প্রকল্পটি টেকসই শিল্পোন্নয়নের প্রতি অমিত মেটালিকসের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।

আগামী ১৭ আগস্ট, ২০২৬, রঘুনাথপুর, পুরুলিয়া-য় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিক, শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।