কলকাতা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড অ্যাপল-এর সর্বশেষ আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর আগমনের ঘোষণা করেছে। এর সঙ্গে তাদের বিভিন্ন স্টোরে লঞ্চ উদযাপন ও শুরু হয়েছে।
উত্তেজনা কে আরও বাড়িয়ে, ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড–এর কলকাতার এলগিন রোড স্টোর এই উৎসবের মরসুমে রাত ২:০০টা পর্যন্ত খোলা থাকবে, ফলে গ্যাজেটপ্রেমীরা সর্বশেষ আইফোন ১৮ প্রো সিরিজ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট কেনা ও ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার জন্য আরও বেশি সময় পাবেন।
ভজনলাল–এ বিশেষ লঞ্চ সুবিধা
নতুন আইফোন ১৮ প্রো অথবা আইফোন ১৮ প্রোম্যাক্স কেনা গ্রাহকরা লঞ্চ-ডে উপলক্ষে বিভিন্ন সাশ্রয়ী ও আপগ্রেড সুবিধা নিতে পারবেন, যার মধ্যে রয়েছে:
- ₹৭,০০০ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক
- ₹১০,০০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
- জিরো ডাউন পেমেন্ট
- জিরো প্রসেসিং ফি
- সবচেয়ে দ্রুত ডেলিভারি শুধুমাত্র ভজনলাল–এ

সেপ্টেম্বর ২০২৬-এর অ্যাপল অ্যাফোর্ডাবিলিটি প্রোগ্রাম অনুযায়ী, আইফোন ১৮ প্রোএবং আইফোন ১৮ প্রোম্যাক্স ₹৭,০০০ কার্ড ইএমআই সুবিধার জন্য যোগ্য। অন্যদিকে, ট্রেড-ইন টপ-আপ ₹১০,০০০ পর্যন্ত হতে পারে, যা যোগ্য ডিভাইসের অবশিষ্ট মূল্যের উপর নির্ভর করবে। প্রযোজ্য শর্তাবলি, প্রসেসিং ফি এবং যোগ্যতা সংশ্লিষ্ট স্কিম ও ফাইন্যান্সিং পার্টনারদের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
লঞ্চ প্রসঙ্গে ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড–এর ডিরেক্টর, মোহন বাজোরিয়া বলেন, “নতুন আইফোন ১৮ প্রোসিরিজের লঞ্চ অ্যাপল অনুরাগীদের জন্য একটি বিশেষ উপলক্ষ, এবং আমরা আমাদের গ্রাহকদের জন্য এই অভিজ্ঞতাকে ও সমানভাবে বিশেষ করে তুলতে চেয়েছি। এলগিন রোড স্টোর রাত ২:০০টা পর্যন্ত খোলা রাখা লঞ্চ কে ঘিরে থাকা উচ্ছ্বাসের প্রতিফলন এবং গ্রাহকদের তাদের সুবিধামতো সময়ে সর্বশেষ আইফোন দেখার ও কেনার সুযোগ দেয়। আকর্ষণীয় এক্সচেঞ্জ ও অ্যাফোর্ডাবিলিটি সুবিধার পাশাপাশি, আমরা পুরো লঞ্চ উদযাপন জুড়ে অ্যাপল অনুরাগীদের স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছি।”
কলকাতার গ্রাহকদের নতুন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর অভিজ্ঞতা নিতে আমাদের নিকটতম ভজনলাল স্টোরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষভাবে গ্রাহকরা এলগিন রোড স্টোরে যেতে পারেন, যা রাত ২:০০টা পর্যন্ত খোলা থাকবে, এবং এই বর্ধিত লঞ্চ-ডে অভিজ্ঞতার অংশ হতে পারবেন।
