Soumya Mukherjee ও Kasturi Chakraborty-কে নিয়ে পরিচালক Rupam Dutta-এর নতুন গল্প। দুজন মানুষ, আর একটি নিখুঁত পরিকল্পনা—যে পরিকল্পনা সফল হলে বদলে যেতে পারে দুজনের জীবন। কিন্তু পরিকল্পনাটি আসলে কী? কাকে ঘিরে এই পরিকল্পনা? আর শেষ পর্যন্ত কি সত্যিই সফল হবে সেই ছক?
এই রহস্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন বাংলা শর্ট ফিল্ম ‘পাতায় পাতায়’। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রুপম দত্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখার্জি ও কস্তুরি চক্রবর্তী। গল্পের আবহ, চরিত্রদের টানাপোড়েন এবং এক রাতের ঘটনাপ্রবাহকে ঘিরে তৈরি হয়েছে ছবির মূল আকর্ষণ।
‘পাতায় পাতায়’-এর গল্প আবর্তিত হয়েছে একটি রাতকে কেন্দ্র করে। দুজনের একটি পরিকল্পনা—যার সফল বাস্তবায়ন তাঁদের জন্য হতে পারে অত্যন্ত লাভজনক। কিন্তু পরিকল্পনার প্রতিটি ধাপ যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে একের পর এক প্রশ্ন। পরিকল্পনার নেপথ্যে থাকা আসল উদ্দেশ্য কী? সবকিছু কি তাঁদের ভাবনা অনুযায়ী এগোবে? নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো সমীকরণ? ছবিটির গল্পের এই রহস্যই দর্শকদের শেষ পর্যন্ত আটকে রাখবে বলে মনে করছেন নির্মাতারা। খুব বেশি কিছু প্রকাশ্যে না এনে গল্পের টানটান উত্তেজনা ধরে রাখাই এই ছবির অন্যতম বিশেষত্ব।
‘পাতায় পাতায়’ প্রযোজনা করেছেন Subhadeep Ghosh ও Matra। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শান্তনু দত্ত। সম্পাদনা করেছেন অভিষেক মন্ডল ও সংগীত পরিচালনায় রয়েছেন অমিত চ্যাটার্জি। ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে পরিচালক সুজিত দত্ত (রিনো) ও মগজমারি অরিজিনালস।
এক রাতের মধ্যে তৈরি হওয়া একটি পরিকল্পনা কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যায় এবং সেই পরিকল্পনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়—তা জানতে হলে অপেক্ষা করতে হবে ‘পাতায় পাতায়’-এর জন্য।
