WhatsApp Image 2026-08-02 at 10.23.04 PM
Spread the love

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩১তম মিস্টার, মিস ও মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করলেন মৌমিতা দত্ত গুরু। তিনি ‘মিসেস এশিয়া ওয়ার্ল্ড ডায়মন্ড ২০২৬’ খেতাব অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান লাভ করেন।

মুম্বই গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত-সহ বিভিন্ন এশীয় দেশের প্রতিযোগীরা অংশ নেন। সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্ব, প্রতিভা এবং সামাজিক দায়বদ্ধতার মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে বলিউড ও টেলিভিশনের বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং-কে ‘গ্লোবাল এক্সেলেন্স আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। জেনিফার পেরেইরা হন ‘মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর বিজয়ী। এছাড়াও শ্রেয়া গাট্টানি, প্রিয়া যাদব, ডিম্পল মহাপাত্র, ড. ঐশ্বর্যা সাহু, পল সুশ্রুত গোমস এবং মুস্তাফা সাবুওয়াল নিজ নিজ বিভাগে সেরা নির্বাচিত হন। এই আন্তর্জাতিক আসর এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, নারী ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করেছে।