কলকাতা, ১০ নভেম্বর, ২০২৬: একের পর এক কঠিন রান্নার চ্যালেঞ্জ, অপ্রত্যাশিত মোড়, হাসি-মজা আর রান্নাঘরের নানা নাটকীয় মুহূর্ত পেরিয়ে এবার বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সোনি আট-এর ‘রাঁধুনি না কাঁদুনি’। ফাইনালিস্ট কাঞ্চন মল্লিক, শ্রীময়ী, প্রেরণা দাস, সৌরভ দাস, সায়ন এবং শ্যামৌপ্তি যখন শেষ লড়াইয়ের জন্য কোমর বাঁধছেন, তখন প্রতিযোগিতাও এসে পৌঁছেছে তার একেবারে শেষ পর্যায়ে। আর কাঙ্ক্ষিত শিরোপা জিতে নেওয়ার পথে এখন তাঁদের সামনে রয়েছে শেষ একটি চ্যালেঞ্জ।

এই যাত্রাপথ মোটেই সহজ ছিল না। রহস্যময় ব্যাগের চ্যালেঞ্জ, অপরিচিত রেসিপি থেকে শুরু করে সীমিত বাসনপত্রে রান্না করা কিংবা অদ্ভুত সব পরিস্থিতির মধ্যে কাজ সামলানো – প্রতিটি পর্বেই নিজেদের সৃজনশীলতা, ধৈর্য এবং রান্নার দক্ষতার পরীক্ষা দিতে হয়েছে তারকা প্রতিযোগীদের। তবে শুধু রান্নাই নয়, এই রান্নাঘর হয়ে উঠেছে মজার কথার লড়াই, অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা, নতুন বন্ধুত্ব আর নানা স্মরণীয় মুহূর্তের সাক্ষী।

আর যখন প্রতিযোগীরা ভাবতে শুরু করেছিলেন যে তাঁরা বোধহয় সব রকম চ্যালেঞ্জই দেখে ফেলেছেন, ঠিক তখনই গ্র্যান্ড ফিনালে তাঁদের জন্য নিয়ে আসছে একগুচ্ছ নতুন চমক! ফাইনালিস্টদের তৈরি করতে হবে কলকাতার অত্যন্ত প্রিয় মাটন বিরিয়ানি, তবে রয়েছে একটি বিশেষ শর্ত। রান্না করার সময় নিজেদের তৈরি খাবার চেখে দেখতে পারবেন না তাঁরা। তার উপর সামলাতে হবে একটি পুতুল শিশুর দেখাশোনার দায়িত্বও! এরপর মেন্টর এবং সহ-প্রতিযোগীদের ব্লাইন্ড টেস্টিং বা স্বাদপরীক্ষা বাড়িয়ে তুলবে উত্তেজনা। আর সবশেষে চূড়ান্ত নম্বরই নির্ধারণ করবে কার হাতে উঠবে বিজয়ীর ট্রফি।
অনুষ্ঠানের সঞ্চালক অঙ্কুশ হাজরা বলেন, “এই গোটা যাত্রার অংশ হতে পেরে এবং প্রতিযোগীদের একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে দেখে দারুণ মজা হয়েছে। কত হাসির মুহূর্ত, টুকটাক ঝগড়া, নতুন বন্ধুত্ব আর অবশ্যই নানা রকম মজার রান্না – সব মিলিয়ে অভিজ্ঞতাটা অসাধারণ! প্রত্যেক প্রতিযোগীই রান্নাঘরে নিজের মতো করে কিছু না কিছু যোগ করেছেন। শো-এর প্রতিটি পর্বের সঙ্গে তাঁদের কীভাবে উন্নতি হয়েছে, সেটা দেখতেও খুব ভালো লেগেছে। তবে ফিনালে কিন্তু বেশ কঠিন হতে চলেছে! কলকাতার মাটন বিরিয়ানি বানাতে হবে, অথচ নিজের রান্না চেখে দেখার উপায় নেই। তার উপর রয়েছে একটি পুতুল শিশুর দেখাশোনার দায়িত্ব! কীভাবে ওরা এই চ্যালেঞ্জ সামলায়, তা দেখার জন্য আমি সত্যিই মুখিয়ে রয়েছি। নানা চমকে ভরা এই যাত্রার শেষটা হতে চলেছে দারুণ মজার এবং উত্তেজনাপূর্ণ!”

শেষবারের মতো অ্যাপ্রন পরার পালা, আর হাতছানি দিচ্ছে বহু আকাঙ্ক্ষিত বিজয়ীর শিরোপা। রান্নাঘরের শেষ লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ফাইনালিস্টরা। শেষ পর্যন্ত কে পারবেন সব চ্যালেঞ্জের মোকাবিলা করে ‘রাঁধুনি না কাঁদুনি’-র বিজয়ীর খেতাব জিতে নিতে? উত্তর মিলবে গ্র্যান্ড ফিনালেতে!
দেখতে ভুলবেন না ‘রাঁধুনি না কাঁদুনি’-র গ্র্যান্ড ফিনালে, ১২ নভেম্বর ২০২৬, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, শুধুমাত্র সেনি আট এবং Sony LIV-এ।
