Fastrack-Have-a-Smart-Blast-Main-KV-4x5
Spread the love

অ্যাক্টিভিটি ট্র্যাকিং, নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি এবং ওয়েলনেস ফিচারের মাধ্যমে দীপাবলির আনন্দ উদযাপন এবং নতুন সুস্থ জীবনযাত্রার অভ্যাসকে দৈনন্দিন জীবনের আরও কাছে পৌঁছে দিচ্ছে এই বিশেষ প্রচার অভিযান। 

ন্যাশনাল, নভেম্বর, ২০২৬: উৎসবের কেনাকাটা থেকে শুরু করে পরিবারের সঙ্গে মিলনমেলা কিংবা নতুন শুরুর প্রত্যাশা—উৎসবের মরসুমের আনন্দ অনেকটাই নির্ভর করে মানুষ কীভাবে তা উদ্‌যাপন করতে পছন্দ করেন, তার উপর। টাইটান স্মার্ট এই উৎসবের আবহকেই সামনে আনছে ফাস্ট্র্যাক স্মার্ট ও টাইটান স্মার্টের বিশেষ উৎসবকালীন প্রচারাভিযানের মাধ্যমে। স্মার্টওয়াচ প্রযুক্তিকে গ্রাহকদের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, পছন্দ ও অভ্যাসের সঙ্গে যুক্ত করে তুলছে এই উদ্যোগ।

উৎসবের মরসুমের নিজস্ব এক ছন্দ রয়েছে—উদ্‌যাপনে ভরা দিন, হঠাৎ তৈরি হওয়া নানা পরিকল্পনা থেকে শুরু করে নতুন সূচনা এবং ব্যক্তিগত লক্ষ্যগুলিকে নতুন করে গড়ে তোলার সময়। ভিন্ন ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে, এই মুহূর্তগুলিকে ঘিরে দুটি ভাবনা তুলে ধরছে সংস্থা। ফাস্ট্র্যাক স্মার্টের প্রচারাভিযানের কেন্দ্রে রয়েছে সামাজিকভাবে সক্রিয়, ট্রেন্ড-সচেতন তরুণ প্রজন্মের উৎসবের আনন্দ, চলাফেরা এবং বন্ধুদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত। অন্যদিকে, টাইটান স্মার্টের লক্ষ্য কুড়ি ও তিরিশের কোঠায় থাকা সেই সব সেইসব গ্রাহক, যাঁরা পেশাগত লক্ষ্য, ব্যক্তিগত আগ্রহ এবং সুস্থ জীবনযাপনের অভ্যাসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চান।

এই উৎসবকালীন উদ্যোগ প্রসঙ্গে শ্রী সিনিবাসন কৃষ্ণমূর্তি, সিএসএমও– স্মার্ট ওয়্যারেবলস ডিভিশন, টাইটান কোম্পানি লিমিটেড বলেন, “উৎসব মানুষকে একত্রিত করে, ফিরিয়ে আনে জীবনের সেই অর্থবহ মুহূর্তগুলি। আমাদের প্রচারাভিযানের মাধ্যমে আমরা চাই, স্মার্ট প্রযুক্তি মানুষের বাস্তব জীবনযাপনের সঙ্গে আরও প্রাসঙ্গিক হয়ে উঠুক। ফাস্ট্র্যাক স্মার্ট এই মরসুমের প্রাণচাঞ্চল্য ও সামাজিক উদ্দীপনাকে উদ্‌যাপন করে, আর টাইটান স্মার্ট গ্রাহকদের আরও স্বাস্থ্যকর অভ্যাস ও সুস্থতার জন্য সময় বের করে নিতে উৎসাহিত করে। শুধু কানেক্টিভিটির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে স্মার্টওয়াচকে দৈনন্দিন জীবনের এক কার্যকর সঙ্গী করে তোলাই আমাদের লক্ষ্য।”

ফাস্ট্র্যাক স্মার্ট দীপাবলিকে সামনে রেখে উৎসবের উদ্দীপনাকে তুলে ধরছে ‘হ্যাভ আ স্মার্ট ব্লাস্ট’ ক্যাম্পেনের মাধ্যমে। কেনাকাটা, উৎসবের পোশাক বেছে নেওয়া, বন্ধুদের সঙ্গে দেখা করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর মতো মুহূর্তগুলির আনন্দই এই ক্যাম্পেনের মূল ভাবনা। উৎসবকালীন কালেকশনে রয়েছে রেভোল্ট এক্সআর১ প্রো (₹২,৭৯৯), এক্সট্রিম এস (₹২,৯৯৯) এবং জুপিটার আর ৩ প্রো (₹২,৮৯৯)। অ্যামোলেড ডিসপ্লে, কাস্টমাইজ করা যায় এমন উৎসবের থিমযুক্ত ক্লাউড ওয়াচ ফেস, ব্লুটুথ কলিং এবং হার্ট রেট, ঘুম ও স্ট্রেস পর্যবেক্ষণের মতো ফিটনেস ও ওয়েলনেস ফিচারের সমন্বয়ে এই স্মার্টওয়াচগুলি স্টাইল ও দৈনন্দিন ব্যবহারিক সুবিধা—দুইয়েরই মেলবন্ধন ঘটায়। ফলে উৎসবের ব্যস্ততার মধ্যেও তরুণ গ্রাহকরা যেমন সংযুক্ত থাকতে পারেন, তেমনই নিজেদের দৈনন্দিন অ্যাক্টিভিটিও ট্র্যাক করতে পারেন।

অন্যদিকে, টাইটান স্মার্টের দীপাবলির ক্যাম্পেন ‘স্মার্ট বিগিনিংস – অ্যা স্মাটার স্টার্ট টু লিভিং বেটার’ জীবনের নতুন শুভ সূচনার বার্তা দেয়।  নতুন শুরুর ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই উদ্যোগে গ্রাহকদের কাজ, ব্যক্তিগত লক্ষ্য ও পছন্দের পাশাপাশি আরও স্বাস্থ্যকর এবং সচেতন জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে। টাইটান স্মার্টের উৎসবকালীন কালেকশনের মূল আকর্ষণ আইরা (₹৬,৯৯৯–₹৮,৪৯৯), ইভোক ২.০ (₹৮,৪৯৯) এবং ইভোক এস (₹৮,৯৯৯)। স্মার্ট ফাংশনালিটি ও দৈনন্দিন ব্যবহারের সুবিধার সমন্বয়ে তৈরি এই কালেকশন গ্রাহকদের রোজকার অভ্যাসের সঙ্গে মানানসই। কানেক্টিভিটি, অ্যাক্টিভিটি ট্র্যাকিং ও ব্যক্তিগত সুস্থতার সহায়ক নানা ফিচারের মাধ্যমে এই স্মার্টওয়াচগুলি দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহারকে আরও উদ্দেশ্যপূর্ণ করে তোলে।

এই উৎসবের মরসুমে স্টাইলিশ উপায়ে প্রতিটি মুহূর্ত উদযাপনের সুযোগ করে দিতে টাইটান স্মার্টে ৩০% পর্যন্ত এবং ফাস্ট্র্যাক স্মার্টে ৫০% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। টাইটান ও ফাস্ট্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট, টাইটান ওয়ার্ল্ড ও ফাস্ট্র্যাক স্টোর, শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অনুমোদিত ঘড়ি ও মোবাইল খুচরো বিক্রয় কেন্দ্রগুলোতে এই বিশেষ উৎসবের কালেকশন পাওয়া যাবে।