WhatsApp Image 2025-11-29 at 7.04.13 PM
Spread the love

কলকাতা, ৩০শে নভেম্বর: বিহারের পর পশ্চিমবঙ্গ সহ ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা। আমাদের রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে SIR-এর কাজ। BLO-দের মুখ্য নির্বাচনী আধিকারিক ‘হিরো’ বলে সম্মোধন করলেও দিকে দিকে BLO-দের বিক্ষোভ প্রমান করছে দিনে দিনে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন দুই BLO, কৃষ্ণনগর ও মালবাজারে। তাঁদের এই পরিণতির জন্য কমিশনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বহু BLO মানসিক চাপে কুঁকড়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক টানাপড়েন। ভিন্ রাজ্যেও একই ছবি। কিন্তু সবার একটাই প্রশ্ন কত জনের নাম বাদ পড়ছে? কত জন বাংলাদেশির নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে? এক কাকতালীয় ঘটনা ঘটছে SIR শুরু হতেই, দলে দলে পালাচ্ছে বাংলাদেশিরা। অনুপ্রবেশের চাকে ঢিল মেরেছে SIR? কত দূর এগলো ভুয়ো ভোটার ধরার কাজ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এ তুলকালাম’, ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

4 thoughts on “TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এ তুলকালাম’, ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

  1. Pingback: coinx888
  2. Pingback: Ving999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *