WhatsApp Image 2024-11-22 at 12.42.17 PM
Spread the love

এবারে টানটান থ্রিলার ওয়েব সিরিযে একসাথে মৈনাক ব্যানার্জি, উপাসনা ঘোড়ুই, প্রান্তিক ব্যানার্জি। সিরিজের নাম “প্রহেলিকা”, পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন দে৷ হৃষিকেশ চ্যাটার্জি একজন খ্যাতনামা ফিল্ম স্টার, বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন সুপারমডেল পায়েল সেনগুপ্ত কে। পায়েল ছিল একটা রেস্টুরেন্টের ফেস, হঠাৎ দেখাতে পায়েল ও হৃষিকেশ এর প্রেম হয়। প্রেম থেকে বিয়ে। কিন্তু তাদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন মারা যান হৃষিকেষ। গল্পের আসল খেলা শুরু এখান থেকে। পরের দিন পুলিশ ইন্সপেক্টর সম্রাট এর উপরে

ইনভেস্টিগেশনের দ্বায়িত্ব পরে মৃত্যুর কারন তদন্ত করার জন্য।কিভাবে হল এই মার্ডার। এটা মার্ডার নাকি এর পিছনে রয়েছে আরো অনেক কিছু রহস্য! এই সবকিছু নিয়ে আসছে নতুন ওয়েবসিরিজ “প্রহেলিকা”। সিরিজে ইন্সপেক্টর সম্রাট এর চরিত্রে অভিনয় করছেন মৈনাক ব্যানার্জি, পায়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই ও অনুরাগ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক ব্যানার্জি। ছবিতে আরো একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

পরিচালক অয়ন দে জানান ” পুরোপুরি থ্রিলার ভাবে এই সিরিজটা দেখানো হবে। মার্ডার, রহস্যের বেড়াজালে গল্পের স্রোত এগিয়ে যাবে। এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ পার্ট হল মিউজিক। আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে”।