WhatsApp Image 2025-01-01 at 3.09.16 PM
Spread the love

এবারে মুখোমুখি এক ছবিতে বনি-সৌরভ-অমৃতা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। অভিনেতা বনি-সৌরভ এর সাথে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম “ঝড়”। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন।

ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত কে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস কে। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যার কে মনে মনে ধন্যবাদ জানায়, কারন মাইকেল স্যার জেন এর বাবা মা কে বুঝিয়ে কালিম্পং এ এনেছে জেন কে। জেন মাইকেল স্যার কে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবেন। তার উপরে অনেকটা ভরসা করতে পারে জেন। কলেজে জেন এর সাথে সৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক বাড়তে থাকে। জেন বেশ সুখেই ছিল, কিন্তু সুখ বেশি দিন থাকেনি৷ হঠাৎ জেন কে দেখা যায় হাসপাতালে বেডে শুয়ে আছে। জেন যখন কোমায় শুয়ে, অন্যদিকে মোনা, নাসিফা নিখোঁজ হয়ে যায়৷ গল্প মোড় নেয় এখান থেকে। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাস এর। এবারে গল্প মোড় নেবে কোন দিকে!!!! এই সব কিছু নিয়ে ছবি “ঝড়”।

ছবিতে আরো প্রধান চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখার্জি।

ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে। ছবিটি মুক্তি পাবে ” পিএস এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে। ছবির মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি৷

বলাইবাহুল্য টানটান সাসপেন্স ও থ্রিলারে আসছে বনি-অমৃতা-সৌরভ এর নতুন ছবি “ঝড়”।

1 thought on “সাসপেন্স-থ্রিলার ছবিতে বনি-সৌরভ-অমৃতা। নতুন বছরে প্রকাশ্যে ফার্স্ট লুক।

  1. Pingback: auto verkopen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *