Press_Release__2_-_GHWT_2026
Spread the love

কলকাতা৭ জুলাই ২০২৬: গত ২৭ মে তাইওয়ানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গো হেলদি উইথ তাইওয়ান ২০২৬’ প্রচারাভিযানের বৈশ্বিক উদ্বোধনের পর এখন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক, স্টার্টআপ, গবেষক, প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হচ্ছে। অংশগ্রহণকারীদের তাইওয়ানের পণ্য, প্রযুক্তি ও ব্যবসায়িক মডেল কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সুস্থতা খাতে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে বৃহৎ পরিসরে বাস্তবায়ন ও সম্প্রসারণ করা সম্ভব। এবারের আয়োজনের অন্যতম নতুন সংযোজন ‘টপ ২০ মেন্টরশিপ প্রোগ্রাম’। এর আওতায় চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীরা শিল্পখাতের বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন, যা তাদের উদ্ভাবনী ধারণা কে বাজার-উপযোগী সমাধানে রূপ দিতে সহায়তা করবে। আয়োজকদের মতে, এই উদ্যোগ বিশ্বজুড়ে আরও বেশি উদ্ভাবক কে প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।

তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন’ (TITA)-এর উদ্যোগে এবং ‘তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল’ (TAITRA)-এর বাস্তবায়নে পরিচালিত এই প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘একসঙ্গে স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়া’। এর লক্ষ্য স্মার্ট স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, ক্রীড়া ও ফিটনেস প্রযুক্তি, সুস্থ বার্ধক্য এবং সামগ্রিক সুস্থতা (ওয়েলনেস) খাতে তাইওয়ানের সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এসব প্রযুক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন সম্প্রদায়, কর্মক্ষেত্র, শহর ও প্রতিষ্ঠানের জন্য টেকসই ও কার্যকর স্বাস্থ্য সমাধান উদ্ভাবনে উৎসাহিত করা হচ্ছে।

উদ্বোধনী আয়োজনে ১০০টি প্রস্তাব পাওয়ার লক্ষ্য থাকলেও ৫৫টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৬৩৮টি প্রস্তাব জমা পড়ে, যা প্রত্যাশাকে বহুগুণ ছাড়িয়ে যায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালের আসরে চালু করা হয়েছে নতুন ‘টপ ২০ মেন্টরশিপ প্রোগ্রাম’। এ কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদের ব্যবসায়িক মডেল পরিমার্জন, বাজার সম্ভাবনা যাচাই, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।

গত বছরের প্রচারণার ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। ইউক্রেনে বিজয়ী দলটি বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাইওয়ানের চিকিৎসা সরঞ্জাম সফলভাবে স্থাপন করেছে। পাশাপাশি আরও সরঞ্জাম সংগ্রহ ও হাসপাতালগুলোতে অনুদান দেওয়ার লক্ষ্যে তারা প্রাপ্ত পুরস্কারের পুরো অর্থ পুনর্বিনিয়োগ করেছে। অন্যদিকে, সুইজারল্যান্ডের ‘পেরোভস্কিয়া’ প্রতিষ্ঠান তাইওয়ানের ‘এভারলাইট কেমিক্যাল’-এর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এ সহযোগিতার ফলে গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার -এ প্রকাশিত হয়েছে এবং ২০২৬ সালে পরীক্ষামূলক উৎপাদন শুরুর আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ‘আইডিয়াস ল্যাব’ এবং ‘তাইওয়ান ইনস্টিটিউট অব স্পোর্টস সায়েন্স’ (TISS) যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক মোশন অ্যানালাইসিস প্রযুক্তি চালু করেছে, যা পেশাদার মানের ক্রীড়া প্রশিক্ষণকে আরও সহজলভ্য ও বিস্তৃত করতে সহায়তা করছে।

প্রস্তাবনা জমা দেওয়ার নিয়মাবলি

যোগ্য অংশগ্রহণকারীরা ‘Go Healthy with Taiwan’-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রস্তাবনা জমা দিতে পারবেন। প্রস্তাবনা অবশ্যই ইংরেজিতে প্রস্তুত করতে হবে। এতে প্রস্তাবিত সমাধান, এর সম্ভাব্য প্রভাব এবং সমাধান বাস্তবায়নে তাইওয়ানের পণ্য, প্রযুক্তি, সেবা বা ব্যবসায়িক মডেল কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। জমা পড়া সব প্রস্তাব নির্ধারিত মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী যাচাই-বাছাই করা হবে।

জমা দেওয়ার তথ্য ও সময়সীমা

  • অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন: https://gohealthy.taiwanexcellence.org/
  • প্রস্তাবনা জমা দেওয়ার শেষ সময়: ৫ আগস্ট ২০২৬রাত ১১টা ৫৯ মিনিট (GMT+8)
  • একবার আবেদন জমা দেওয়ার পর তাতে কোনো ধরনের পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

সেরা তিনটি বিজয়ী প্রস্তাবের প্রতিটিকে ৩০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া শীর্ষ ২০ জন ফাইনালিস্ট নিজ নিজ খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত মেন্টরশিপ ও দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি ছয়জন ফাইনালিস্টকে তাইওয়ান সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে। সম্পূর্ণ স্পনসর করা এই সফরে তাঁরা তাইওয়ানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, দেশটির স্বাস্থ্য-উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম সম্পর্কে সরাসরি ধারণা অর্জন এবং চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রতিরোধমূলক চিকিৎসা এবং দীর্ঘায়ুকেন্দ্রিক প্রযুক্তির অগ্রগতির ফলে বৈশ্বিক স্বাস্থ্যখাত দ্রুত রূপান্তরিত হচ্ছে। এর প্রভাবে স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, বিমা, কর্মক্ষেত্রে সুস্থতা এবং ক্রীড়াবিজ্ঞানের মতো বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। স্মার্ট স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্য এবং সিস্টেম ইন্টিগ্রেশনে প্রমাণিত দক্ষতার ভিত্তিতে তাইওয়ান এমন প্রযুক্তি ও সমাধান তৈরি করছে, যা বিশ্ববাজারে সহজেই প্রয়োগ ও সম্প্রসারণ করা সম্ভব। অন্যদিকে, ডিজিটাল স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভারতের ক্রমবর্ধমান অবস্থান বিবেচনায়, তাইওয়ানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সম্ভাবনাময় উদ্ভাবনী ধারণাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘গো হেলদি উইথ তাইওয়ান ২০২৬’ উদ্যোগ।

আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন : https://gohealthy.taiwanexcellence.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *