WhatsApp Image 2025-06-07 at 1.42.42 PM
Spread the love

বলিউড প্রজেক্টে এবার বনি-স্নেহা। জুটিতে নতুন বলিউড মিউজিক ভিডিও “কাইসে বাতায়েঁ”। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রানা আচার্য্য। পুরোপুরি রোমান্টিক এই গানটি গেয়েছেন শিল্পী রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। গানটির সুরকার ও গীতিকার পরিচালক রানা আচার্য্য নিজেই। এই প্রথম জুটিতে দর্শক দেখতে পাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী স্নেহা বোস কে।

গানে প্রতিটি লাইনে রয়েছে ভালোবাসা। কলকাতার বুকে বনি ও স্নেহা—দুজন অচেনা মানুষ—এক নীরব ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে। শহরের কোলাহলের মাঝে, তাদের হঠাৎ হঠাৎ দেখা হতে হতে এক নিঃশব্দ টান গড়ে ওঠে, যা ধীরে ধীরে গভীর অনুভবে পরিণত হয়।
প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে একটু করে চিনতে শেখে, আর সম্পর্কটা হয়ে ওঠে আরও মায়াবী। কিন্তু জীবন সব সময় সেই পথ ধরে না, যেটা আমরা চাই। সময় ধীরে ধীরে তাদের আলাদা করে দেয়। একসময় যে হাসি ছিল একসাথে, তা রয়ে যায় শুধু স্মৃতিতে—কিছুটা কষ্টের, কিছুটা মিষ্টি। তবুও ভালোবাসা কখনও হারায় না। যে সময় একদিন তাদের আলাদা করেছিল, সেই সময়ই একদিন তাদের আবার কাছে নিয়ে আসে। “কাইসে বাতায়েঁ” গানের সুরে বাঁধা এই গল্প—একটি হারানো ভালোবাসা, মনে রাখার ভালোবাসা, আর নতুন করে ফিরে পাওয়া ভালোবাসার কথা।

গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। গানটির প্রযোজনা করেছেন “নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক” ও নন্দলাল সরকার।

 

অভিনেতা বনি সেনগুপ্ত জানান “খুব ভালো একটা গান দর্শকরা উপহার পাবে। বলিউডের এই রকম গানে স্নেহার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। প্রেমের গানে রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ দারুন। সাথে পরিচালক রানা আচার্য্য ও “নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক” এর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি গানটা সবার ভালো লাগবে”।

এই প্রথম জুটিতে বনি-স্নেহার বলিউড প্রজেক্ট।

7 thoughts on “বলিউডের প্রজেক্টে জুটিতে বনি-স্নেহা। এই প্রথম জুটিতে আসছে।

  1. Pingback: beteazy24
  2. Pingback: KingMaker
  3. Pingback: ole777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *