WhatsApp Image 2025-03-26 at 2.40.56 PM (1)
Spread the love

নতুন থ্রিলার ছবিতে জুটিতে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম “স্লেয়ার”। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। “স্লেয়ার” হল এমন একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।

পরিচালক দ্বৈপ্যন এম জানান “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে।আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”।

অভিনেত্রী শুভঙ্কি জানান ” এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”।

ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনাতে “অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।

6 thoughts on “হরর-থ্রিলার ছবিতে আরিয়ান-শুভঙ্কি। প্রকাশ্যে ফার্স্ট লুক। চলতি বছরে বড়োপর্দায় আসছে নতুন ছবি।

  1. Pingback: หนองใน
  2. Pingback: av

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *