WhatsApp Image 2026-10-29 at 6.35.35 PM (4)
Spread the love

কলকাতা, ২৯ অক্টোবর ২০২৬: টাটা গোষ্ঠীর ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল ব্র্যান্ড তনিশ্ক্ কলকাতার গড়িয়াহাটে তাদের ফ্ল্যাগশিপ স্টোরটি নতুন রূপ ও পরিসরে পুনরায় চালু করল।বর্তমানে পশ্চিমবঙ্গে তনিশ্ক্-এর মোট স্টোরের সংখ্যা ৩৬ এবং পূর্ব ভারতে ৬৮। এই নতুন উদ্যোগের মাধ্যমে পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি আরও মজবুত করল ব্র্যান্ডটি। বিকেল ৩টেয় স্টোরটির উদ্বোধন করেন সুনীল রাজ, রিটেল হেড, তনিশ্ক্ এবং গৌরব কৃষ্ণ সাহ, রিজিয়নাল বিজনেস হেড-পূর্বাঞ্চল,টাইটান কোম্পানি লিমিটেড।

কলকাতার গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ ফাঁড়ির কাছে, লীলা রায় সরণি রোডে অবস্থিত ‘মুক্তি ওয়ার্ল্ড কমপ্লেক্স’-এ ১৩,০০০ বর্গফুটের এই নতুন স্টোরটি, তনিশ্ক্-এর উন্নত ডিজাইন এবং গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দেওয়ার ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে। এটি গ্রাহকদের অলংকার কেনার এক অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
স্টোরটিতে রয়েছে তনিশ্ক্-এর জনপ্রিয় নানা ডিজাইনের গয়নার সম্ভার—সোনার গয়না, ঝলমলে হিরের গয়না, প্রাকৃতিক রঙের ও অনুপ্রাণিত রত্নের গয়না এবং পোলকি। পাশাপাশি, গ্রাহকেরা দেখতে পাবেন তনিশ্ক্-এর নতুন উৎসবের কালেকশন ‘আধ্যন্তরা’। মহাজাগতিক জগৎ থেকে অনুপ্রাণিত এই কালেকশনে রয়েছে তারার ঝলক, চাঁদের সৌন্দর্য, ভোরের প্রথম আলো এবং অসীম মহাবিশ্বের নানা ভাবনা। এই অনন্য অনুপ্রেরণাগুলিকে আধুনিক সোনার গয়নার ডিজাইনে তুলে ধরা হয়েছে।

এছাড়াও স্টোরে রয়েছে ‘আগমন’, তনিশ্ক্-এর উৎসবের গয়নার কালেকশন, যা বাংলার ঐতিহ্যবাহী রাজবাড়িগুলির স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত। রাজবাড়ির খিলান, সূক্ষ্ম কারুকাজ এবং অলংকরণের নানা ধরন এই কালেকশনের গয়নার ডিজাইনে নতুনভাবে ফুটে উঠেছে। হারাম, সীতাহার, চোকার, টাই হার এবং নেকলেসের নানা ডিজাইনে সাজানো এই কালেকশন ‘নতুন বাঙালিয়ানা’-র উদ্‌যাপন। বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে আধুনিক বাঙালি নারীর রুচি ও পছন্দকে একসঙ্গে তুলে ধরেছে ‘আগমন’।

এছাড়াও ক্রেতারা এখানে পাবেন ‘আবাহন’ এবং ‘এলান’ কালেকশন। একই সাথে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে ক্যাজুয়াল জুয়েলারি লাইন ‘গ্ল্যামডেজ’ এবং আধুনিক ও হালকা ডিজাইনের কালেকশন ‘স্ট্রিং ইট’। এর পাশাপাশি বিশেষ কিছু সিরিজও স্থান পেয়েছে এই স্টোরে—যেমন হিন্দু বিবাহের পবিত্র রীতিনীতি থেকে অনুপ্রাণিত মঙ্গলসূত্র কালেকশন ‘ডোর’ এবং পুরুষদের জন্য তানিশকের বিশেষ জুয়েলারি লাইন ‘আবীর’। এছাড়াও বিভিন্ন ভারতীয় সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি তনিশ্ক্-এর বিশেষ ওয়েডিং সাব-ব্র্যান্ড ‘রিভাহ’-এর বিয়ের গয়নার অনন্য সম্ভার সহ রয়েছে আরও অসংখ্য নজরকাড়া ডিজাইন।


স্টোরটি পুনঃউদ্বোধন উপলক্ষে তনিশ্ক্ নিয়ে এসেছে বিশেষ উদ্বোধনী অফার। এই অফারে ক্রেতারা প্রতি গ্রাম সোনার ওপর পাচ্ছেন সরাসরি ₹৩০১ ছাড়, সাথে সোনার গয়নার মেকিং চার্জ এবং হিরের মূল্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়। এর পাশাপাশি থাকছে ১০০% গোল্ড এক্সচেঞ্জ অফার*। এই আকর্ষণীয় অফারগুলো ২৯শে অক্টোবর থেকে ১লা নভেম্বর ২০২৬ পর্যন্ত পাওয়া যাবে।

স্টোরটির পুনরায় উদ্বোধন উপলক্ষে সুনীল রাজ, রিটেল হেড, তনিশ্ক্ বলেন, “কলকাতা বরাবরই তনিশ্ক্-এর কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানকার গ্রাহকেরা গয়নার নকশা, গুণমান এবং বিশ্বাসকে গুরুত্ব দেন। অনেক গয়নাই প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সঙ্গে জড়িয়ে থাকে। পশ্চিমবঙ্গে ৩৬টি এবং পূর্ব ভারতে ৬৮টি স্টোরের মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি আরও বাড়াচ্ছি। গড়িয়াহাটের ১৩,০০০ বর্গফুটের স্টোরটিকে নতুনভাবে সাজানোর মূল লক্ষ্য হল গ্রাহকদের বদলে যাওয়া চাহিদা অনুযায়ী আরও ভালো পরিষেবা দেওয়া। তনিশ্ক্ যে গুণমান, কারুকাজ এবং বিশ্বাসের জন্য পরিচিত, সেই ধারাকে অব্যাহত রেখেই আমরা গ্রাহকদের গয়না কেনার আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে চাই।”