Pic 1
Spread the love

শিলিগুড়ি২৪ আগস্ট ২০২৬: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অ্যারোমাথেরাপি সংস্থা ব্লসম কোচার অ্যারোমা ম্যাজিক তাদের জনপ্রিয় এসেনশিয়াল অয়েলস-এর পরিসরকে একেবারে নতুন, আকর্ষণীয় ও মার্জিত রূপে পুনরায় বাজারে আনার কথা গর্বের সঙ্গে ঘোষণা করেছে। ব্লসম কোচার গ্রুপ অফ কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ড. ব্লসম কোচার শিলিগুড়িতে এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখার সময় এসেনশিয়াল অয়েলস সম্পর্কে বিস্তারিত জানান। পাশাপাশি, স্যালনে উন্নতমানের ফেসিয়ালের জন্য বিশেষভাবে তৈরি নতুন পেপটাইড পোশন এবং ভিটা বুস্ট কিটও তিনি পরিচয় করিয়ে দেন।

ড. ব্লসম কোচার বলেন, “এসেনশিয়াল অয়েল কে গাছের আত্মা বলা হয়—এগুলি গাছের পাতা, ফল, ফুল ও বীজের মতো বিভিন্ন অংশ থেকে নিষ্কাশিত অত্যন্ত ঘন অণু। আমাদের এসেনশিয়াল অয়েলস শুধুমাত্র সৌন্দর্য বা ওয়েলনেস প্রোডাক্ট নয়। এগুলো মানুষের মন, শরীর ও আত্মাকে শান্ত করা, সৌন্দর্য বৃদ্ধি করার, শক্তি জোগানো, ভারসাম্য বজায় রাখা এবং সামঞ্জস্যপূর্ণ করে তোলার অসাধারণ ক্ষমতা রয়েছে।”

তিনি শিলিগুড়ির স্যালন প্রফেশনালদের জন্য নতুন ফেসিয়াল কিট লঞ্চের কথাও ঘোষণা করেন এবং পেপটাইড পোশন কিট ও ভিটা বুস্ট ফেসিয়াল কিট-এর ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন।

কিটগুলি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে ড. ব্লসম কোচার বলেন, “দ্য পেপটাইড অ্যান্ড সিরামাইড পোশন অ্যাডভান্সড সিরাম মাস্ক কিট আমার নিজস্ব সিগনেচার অফার এবং স্যালন ও স্পা ইন্ডাস্ট্রির জন্য বিশেষভাবে তৈরি একটি অনন্য সৃষ্টি। পেপটাইড প্রোটিন তৈরিতে সাহায্য করে, ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং কোষের পুনর্গঠন কে ত্বরান্বিত করে। মাত্র কয়েকটি ধাপেই এটি ক্লায়েন্টের ত্বকের উন্নতিতে সাহায্য করে। আজ আমি স্যালন প্রফেশনালদের উদ্দেশ্যে এই কিটগুলি পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে তাঁরা তাঁদের ক্লায়েন্টদের অসাধারণ ফেসিয়াল পরিষেবা দিতে পারেন।”

মাল্টি-পেপটাইড অ্যান্ড সিরামাইড কমপ্লেক্স সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমিয়ে ত্বককে আরও কোমল ও নমনীয় করে তুলতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে এটি একটি অত্যন্ত কার্যকর অ্যান্টি-এজিং ফেসিয়াল ট্রিটমেন্ট হিসেবে কাজ করে।

এসেনশিয়াল অয়েলস-এর বাহ্যিক রূপ বদলালেও, পণ্যের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রয়েছে—১০০% বিশুদ্ধ, থেরাপিউটিক-গ্রেড এসেনশিয়াল অয়েলস, যা ভালোবাসা, যত্ন এবং প্রকৃতির সেরা নির্যাস দিয়ে তৈরি।

বর্তমানে ১৫টি এসেনশিয়াল অয়েলস নতুন ১০ মিলিলিটার প্যাকেজিং-এ পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ল্যাভেন্ডার, বেসিল, স্যান্ডালউড, রোজ, নেরোলি, লেমনগ্রাস, টি ট্রি, ইল্যাং-ইল্যাং এবং আরও অন্যান্য অয়েল।