Home / EDUCATION / নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ ২০২৬ সালের সিবিএসই ফলাফলে তুলে ধরল সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ ২০২৬ সালের সিবিএসই ফলাফলে তুলে ধরল সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Spread the love

৫ই মে, কলকাতা: নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আবারও এক অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ২০২৬ সালের সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলে। ৯৮.৮% নম্বর পেয়ে সাফল্যের শীর্ষে রয়েছে নারায়ণার শিক্ষার্থী ভুমিজা এন.
এই গৌরবময় সাফল্যে রাজ্যের মধ্যে উজ্জ্বল স্থান অধিকার করেছে নারায়ণা স্কুলসের মেধাবী শিক্ষার্থীরা:
* শারন্যা মজুমদার – ৯৮%
* অলিভিয়া মণ্ডল – ৯৭.৮%
* পূর্বাশা চক্রবর্তী – ৯৭.৬%
* কৃষাণু দাস – ৯৭.৬%
* এমডি জিয়েদ – ৯৭.৬%


এছাড়াও, মোট ২৭ জন শিক্ষার্থী ৯৭% এবং তার বেশি নম্বর অর্জন করেছে। বিভিন্ন বিভাগের শীর্ষস্থান অধিকারীদের মধ্যে শারন্যা মজুমদার সায়েন্স বিভাগে (৯৮%), অলিভিয়া মণ্ডল হিউম্যানিটিজ বিভাগে (৯৭.৮%) এবং সানভি আগরওয়াল কমার্স বিভাগে (৯৬.৬%) সর্বোচ্চ নম্বর অর্জন করেছে, যা নারায়ণা স্কুলসের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই বছর মোট ২১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে নারায়ণা স্কুলসের সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯৫.৪%। এই ফলাফল প্রতিষ্ঠানের একনিষ্ঠ পরিশ্রম, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের অদম্য অধ্যবসায়ের ফল।


নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বলেন,“আমরা সবসময় বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই নিজেকে বিকশিত করার অসীম সম্ভাবনা রয়েছে। আমাদের কাজ সেই সম্ভাবনাকে সঠিক পরিবেশ, দিশা এবং পরিকাঠামোর মাধ্যমে কঠোর পরিশ্রমের সাহায্যে বিকশিত করা। ২০২৬ সালের সিবিএসই দ্বাদশ শ্রেণির এই ফলাফল আমাদের ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের শিক্ষকদের নিষ্ঠার এক উল্লেযোগ্য প্রতিফলন। এই সাফল্য আমাদের ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা জোগায়।”


এই ফলাফল শুধুমাত্র শীর্ষস্থান অধিকারীদের সাফল্য নয়, বরং প্রতিটি স্তরে শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নতি ও সাফল্যের প্রতিচ্ছবি। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে নারায়ণার সুসংগঠিত ও অত্যাধুনিক শিক্ষাব্যবস্থা কারণে। এই নিদর্শন নারায়ণা স্কুলসের শিক্ষাক্ষেত্রে নেতৃস্থানীয় অবস্থানকে সুদৃঢ় করার সাথে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যের অঙ্গীকারকে সর্বদা অক্ষত রেখেছে।


৪৭ বছরেরও বেশি ঐতিহ্য নিয়ে নারায়ণা স্কুলস প্রতি বছর শিক্ষাক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। শিক্ষার্থী-কেন্দ্রিক বিশ্বমানের শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের দৃঢ় ভিত্তি গড়ে তোলে এবং তাদের স্বপ্ন পূরণে পাশে থাকে। কারণ নারায়ণা গ্রুপ অফ স্কুলস বিশ্বাস করে—“আপনার স্বপ্নই আমাদের স্বপ্ন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *