কলকাতা, ১৬ এপ্রিল, ২০২৬: বাংলা নববর্ষের শুভারম্ভের আবহে, আমারা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটির অটোমোটিভ ব্যাটারি ব্র্যান্ড অ্যামারন®, তাদের ‘বস মেকানিক’ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন উদযাপন করছে—যার মাধ্যমে ইতিমধ্যেই সারা ভারতে ৫,০০০-এরও বেশি মেকানিককে যুক্ত করা হয়েছে। ভারতের অটোমোটিভ সার্ভিস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার অঙ্গীকারকে সামনে রেখে, আগামী সময়ের মধ্যে দেশজুড়ে ২৫,০০০ মেকানিকের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অ্যামারন-এর মেকানিকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে, ‘বস মেকানিক’-এর কলকাতা পর্বে চার সপ্তাহ জুড়ে আয়োজন করা হয় একাধিক অন-গ্রাউন্ড অ্যাক্টিভিটি, যেখানে অংশ নেন ১,০০০-এরও বেশি মেকানিক। এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা, গতি, ধারাবাহিকতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দেয়, পাশাপাশি ইকোসিস্টেমের মধ্যে স্বীকৃতি অর্জনেরও একটি মঞ্চ তৈরি করে। এই উদ্যোগের সমাপ্তি ঘটে কলকাতার গোকুল ব্যাঙ্কোয়েটে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে, যেখানে নির্বাচিত ফাইনালিস্টরা ‘ব্যাটারি বুস্ট অ্যান্ড এন্ডিউরেন্স চ্যালেঞ্জ’-এ নিজেদের দক্ষতার প্রমাণ দেন—নির্ভুলতা, গতি ও সহনশীলতার একাধিক ধাপে।
গ্র্যান্ড ফিনালেতে শেখ ইজাদুল আলিকে ‘অ্যামারন বস মেকানিক, কলকাতা’ সম্মানে ভূষিত করা হয় এবং তিনি শহরের সেরা মেকানিক হিসেবে নির্বাচিত হন। বিজয়ী হিসেবে তিনি একটি নতুন মোটরসাইকেল পুরস্কার পান। এছাড়াও, ফাইনালিস্ট সকল অংশগ্রহণকারীকে তাঁদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট এবং অ্যামারন-ব্র্যান্ডেড স্মারক প্রদান করা হয়।

এই উদ্যোগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে, চন্দ্রশেখর রাধাকৃষ্ণন, চিফ বিজনেস অফিসার – অটোমোটিভ অ্যান্ড হোম এনার্জি বিজনেস (ইন্ডিয়া ও SAARC), আমারা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি, বলেন “অ্যামারন কেবলমাত্র পণ্যের মাধ্যমে নয়, বরং গ্রাসরুট স্তরে—বিশেষ করে মেকানিক সম্প্রদায়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলে নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে। প্রতিদিন ভারতের অসংখ্য যানবাহন নির্ভরযোগ্যভাবে চলতে পারে মেকানিকদের নিঃশব্দ নিষ্ঠা ও পরিশ্রমের জন্য, আর আমরা বিশ্বাস করি, সবচেয়ে বড় কাজগুলো নীরবতাতেই ঘটে। ‘অ্যামারন বস মেকানিক’-এর মাধ্যমে আমরা সেই দক্ষতা ও বিশ্বাসকে সম্মান জানাই, যা পুরো অটোমোটিভ ইকোসিস্টেমকে চালিত করে। কলকাতা থেকে আমরা অসাধারণ সাড়া পেয়েছি এবং সেটিই আমাদের এই উদ্যোগকে আরও বেশি শহরে নিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”
নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে, ‘অ্যামারন বস মেকানিক, কলকাতা’-এর বিজয়ী শেখ ইজাদুল আলি বলেন “মেকানিকদের প্রতিদিনের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি অ্যামারন-কে ধন্যবাদ জানাই। আমরা সাধারণত নেপথ্যেই কাজ করি, আর এই ধরনের উদ্যোগ আমাদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেয়। কলকাতার নানা প্রান্ত থেকে আসা এত প্রতিভাবান মেকানিকদের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।”
এই উদ্যোগের মাধ্যমে অ্যামারন ভারতের মেকানিক ইকোসিস্টেমের সঙ্গে তাদের গভীর সম্পর্ককে আরও দৃঢ় করেছে—তাদের শুধুমাত্র সার্ভিস প্রদানকারী হিসেবে নয়, বরং বিশ্বস্ত বিশেষজ্ঞ এবং দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে। দেশজুড়ে ২৫,০০০ মেকানিকের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়ে, এই প্রোগ্রামটি দেশের অন্যতম বৃহৎ মেকানিক এনগেজমেন্ট প্ল্যাটফর্ম হয়ে ওঠার পথে এগোচ্ছে, যা বিভিন্ন বাজারে অ্যামারন-এর গ্রাসরুট সংযোগকে আরও মজবুত করবে। এই উদ্যোগের মাধ্যমে মূলত সেই মানুষদের উদযাপন করা হচ্ছে, যাঁদের কাজ—ঠিক ব্র্যান্ডের প্রতিশ্রুতির মতোই—দীর্ঘস্থায়ী।
