কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৬:ভারতের শীর্ষস্থানীয় হেলথ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান- স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NSE: STARHEALTH, BSE: 543412), আজ সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে স্বাস্থ্যবিমার সহজলভ্যতা এবং স্বাস্থ্যসেবা সহায়তা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংস্থার প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি রাজ্যে ৬ লাখেরও বেশি claim নিষ্পত্তি করেছে, যার অর্থমূল্য ৩,২০০ কোটি টাকারও বেশি।

এই পরিসংখ্যান রাজ্যজুড়ে গ্রাহকদের আর্থিক সুরক্ষা প্রদানে কোম্পানির ব্যাপক সক্ষমতা ও অগ্রণী ভূমিকাকেই তুলে ধরে। পশ্চিমবঙ্গ স্টার হেলথ-এর কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। রাজ্যজুড়ে ৬০টিরও বেশি শাখা এবং ৬৫০টির বেশি নেটওয়ার্ক হাসপাতালের মাধ্যমে সংস্থাটি এ রাজ্যে গ্রাহকদের আরও সহজে স্বাস্থ্যবিমা পরিষেবা পৌঁছে দিচ্ছে। শুধু ২০২৬ আর্থিক বছরে -এই স্টার হেলথ ১.১৮ লক্ষেরও বেশি বিমা-দাবি নিষ্পত্তি করেছে, যার আর্থিক মূল্য ₹৬০০ কোটিরও বেশি। অন্যদিকে, ২০২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি ৩৩,০০০-এরও বেশি বিমা-দাবি নিষ্পত্তি করেছে, যার মূল্য ₹১৪০ কোটিরও বেশি।
অতীন রায়, বিজনেস হেড – পশ্চিমবঙ্গ, স্টার হেলথ ইন্স্যুরেন্স, বলেন, “পশ্চিমবঙ্গ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। রাজ্যে স্বাস্থ্যবিমা সম্পর্কে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে এবং গ্রাহকরা এখন এমন বিমা-সমাধান চাইছেন, যা পর্যাপ্ত সুরক্ষার পাশাপাশি সাধ্যের মধ্যে এবং মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পাওয়াকেও আরও সহজ করে তোলে।

রাজ্যজুড়ে ৬৫০টিরও বেশি নেটওয়ার্ক হাসপাতাল আমাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। একইসঙ্গে, আমাদের ক্রমবর্ধমান ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কলকাতার পাশাপাশি রাজ্যের উদীয়মান বাজারগুলিতেও পরিবারগুলির আরও কাছে পৌঁছতে সাহায্য করছে। প্রযুক্তিনির্ভর ক্লেম সাপোর্ট, টেলিমেডিসিন এবং হোম হেলথকেয়ারের মতো পরিষেবার মাধ্যমে আমরা এই পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হল গ্রাহকের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পুরো যাত্রায় স্বাস্থ্যবিমাকে আরও প্রাসঙ্গিক করে তোলা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সহজ করা এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। স্থানীয় পর্যায়ে আমাদের উপস্থিতির সঙ্গে আরও সাশ্রয়ী, সহজলভ্য এবং সংযুক্ত স্বাস্থ্য পরিষেবার সমন্বয় ঘটিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যবিমার আওতা আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা আমরা দেখছি।”
এই পরিকাঠামোকে কাজে লাগিয়ে স্টার হেলথ স্বাস্থ্যবিমার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসাজনিত পরামর্শ, হাসপাতালে ভর্তির সময় সহায়তা, ক্লেম সংক্রান্ত সহায়তা এবং বাড়িতে বসে স্বাস্থ্য পরিষেবা— এই পুরো পরিসরেই নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করছে। পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য স্বাস্থ্য পরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুততর করে তুলতে সংস্থাটি তার শারীরিক নেটওয়ার্ক, প্রযুক্তিনির্ভর ক্লেম পরিষেবা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা পরিকাঠামোয় ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছে।

হাসপাতালে ভর্তিসংক্রান্ত সহায়তার গণ্ডি পেরিয়ে স্টার হেলথ ক্রমশ তাদের চিকিৎসাসেবার পরিসর আরও বৃদ্ধি করেছে। ২০২৬ আর্থিক বছরে সংস্থার প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা ৪২% বেড়ে ৫.৪৮ লক্ষে পৌঁছেছে। একই সময়ে, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নেওয়ার সংখ্যা ৮৮% বেড়ে হয়েছে ১.১৭ লক্ষ।
পাশাপাশি, ৩০০টিরও বেশি শহরে হোম হেলথকেয়ার পরিষেবার ব্যবহার বেড়ে ৯২,১৫৩-এ পৌঁছেছে। এর ফলে যোগ্য গ্রাহকরা ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে বাড়ি থেকেই প্রয়োজন অনুযায়ী উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রযুক্তির সঠিক ব্যবহার এই পরিবর্তনকে ব্যাপকভাবে তরান্বিত করছে। স্টার হেলথ বর্তমানে প্রতিদিন ১০,০০০-এরও বেশি বিমা ক্লেম প্রক্রিয়াকরণ করে, যার মধ্যে ৯২% ক্যাশলেস ক্লেম মাত্র তিন ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়। বর্তমানে রুটিন ক্যাশলেস ক্লেমের প্রায় ২০% প্রক্রিয়াকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। আগামী দু’বছরের মধ্যে এই হার ৫০%-এ নিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে সংস্থাটি।

টক টু স্টার: গ্রাহকদের হাতের নাগালে স্বাস্থ্যসেবা সহায়তা
শুধু বিমার পরিষেবার মধ্যে নিজেদের ভূমিকা সীমাবদ্ধ না রেখে গ্রাহকদের স্বাস্থ্যসঙ্গী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্টার হেলথ চালু করেছে ‘টক টু স্টার’। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাস্থ্য পরিষেবা পাওয়া এবং প্রয়োজন অনুযায়ী সঠিক পরিষেবা বেছে নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করে তোলা হয়েছে। একটি মাত্র যোগাযোগের মাধ্যমে গ্রাহকরা টেলিমেডিসিনে চিকিৎসা পরামর্শ, হোম হেলথকেয়ার পরিষেবা এবং পরিকল্পিত হাসপাতালে ভর্তির মতো বিভিন্ন পরিষেবার জন্য সহায়তা নিতে পারবেন। এর ফলে গ্রাহকরা তাঁদের জন্য উপলব্ধ বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিষেবা নিতে পারবেন এবং চিকিৎসার পুরো প্রক্রিয়াটি আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
স্টার হেলথ অ্যাপের মাধ্যমেও গ্রাহকরা ভার্চুয়াল ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ফলে বাড়িতে থেকেই সহজে প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ পাওয়া সম্ভব হচ্ছে। টেলিমেডিসিন, ক্যাশলেস হোম হেলথকেয়ার এবং হাসপাতালে ভর্তির আগে প্রয়োজনীয় সহায়তার মতো পরিষেবার মাধ্যমে স্টার হেলথ এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলছে, যা হাসপাতালে ভর্তি হওয়ার আগে, হাসপাতালে থাকাকালীন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও গ্রাহকদের পাশে থাকে।

গাইডেড সাপোর্ট এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহায়তার জন্য গ্রাহকরা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে 7200 222 333 নম্বরে ‘টক টু স্টার’-এ ফোন করতে পারেন।
