পশ্চিমবঙ্গের পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘমেয়াদি স্বার্থ, অধিকার, উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে FPCW – Forum for Performing Artists & Cultural Workers of West Bengal-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে Anurag Halder, Subhaadeep Pan, Aritra Roy এবং Arijit Paul মাননীয়া মন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে একটি প্রস্তাব ও আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।
উদ্যোক্তাদের বক্তব্য, শুধুমাত্র একটি সংগঠনের ঘোষণা করাই তাঁদের উদ্দেশ্য নয়। বরং একটি সুসংগঠিত, স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে তাঁরা বিশ্বাস করেন শক্তিশালী পরিকাঠামো, সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং শিল্পীদের পারস্পরিক আস্থা ও অংশগ্রহণের ওপর।
সেই লক্ষ্যেই তাড়াহুড়ো না করে ধাপে ধাপে একটি ভয়ভীতিহীন, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও বিশ্বাসভিত্তিক কমিউনিটি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে FPCW।
সংগঠনের মূল লক্ষ্য হলো পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণে একটি দীর্ঘমেয়াদি, স্বচ্ছ, কার্যকর ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা ভবিষ্যতে শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই পথচলায় রাজ্যের সকল শিল্পী, সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা, মূল্যবান পরামর্শ এবং সক্রিয় সহযোগিতা আন্তরিকভাবে কামনা করা হচ্ছে।
